বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৩ ডিসেম্বর ২০২৩, ৭:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পুষ্পকাটিতে যৌতুকের দাবিতে আরিফা খাতুন (২৮) নামে এক গৃহবধুকে মারপিটসহ শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে এক সন্তানের জননী আরিফা খাতুন সদর উপজেলার আলিপুর তালবাড়িয়া গ্রামের আব্দুল আলিমের মেয়ে।
এ ঘটনায় রোববার (৩ ডিসেম্বর) স্বামী আব্দুল হালিম, শ্বশুর আব্দুর রকিব সরদার ও শ^াশুড়ি হালিমা খাতুনের বিরুদ্ধে তিনি দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভিকটিম গৃহবধূর বাবা আব্দুল আলিম জানান, ২০১৪ সালে পারিবারিকভাবে পুষ্পকাটির ইউপি সদস্য গোলাম রব্বানীর সহোদর আব্দুর রকিব সরদারের ছেলে আব্দুল হালিমের সাথে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। কিন্তু বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে জামাতা আব্দুল হালিম, শ্বশুর আব্দুর রকিব সরদার ও শ^াশুড়ি হালিমা খাতুন যৌতুকের দাবিতে তার মেয়ে আরিফার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। মেয়ের সুখের কথা চিন্তা করে ইতোপূর্বে তিনি জামাতাকে নগদ দু’লক্ষ টাকাসহ যৌতুক হিসাবে নানা উপঢৌকন দিতে বাধ্য হয়েছেন। তবুও তার মেয়ের ওপর নির্যাতন বন্ধ করেনি জামাতাসহ শ্বশুর বাড়ির লোকজন। সম্প্রতি তারা আবারও আরিফা খাতুন ও তার পরিবারের কাছে মোটা অংকের টাকা যৌতুক দাবি করে আসছিলেন। তাতে আরিফার পরিবার অস্বীকৃতি জানালে ২২ নভেম্বর রাতে আরিফা খাতুনকে বেধড়ক মারপিট করে তারা। পরে স্থানীয়দের থেকে খবর পেয়ে আরিফার বাবা আব্দুল আলিম তাদের বাড়িতে গিয়ে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এঘটনায় জামাতাসহ তার বাবা-মায়ের শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
দেবহাটা থানার ওসি বাবুল আক্তার বলেন, ওই গৃহবধূর দায়েরকৃত অভিযোগটি পুলিশ তদন্ত করছে। তদন্ত পরবর্তী নারী ও শিশু নির্যাতন দমন আইনানুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১০

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১২

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৪

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৫

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৭

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৮

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১৯

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

২০
error: Content is protected !!