বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৮ ডিসেম্বর ২০২৩, ৮:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নতুন বছর উদযাপনে প্রেমিককে নিয়ে উড়াল দিলেন শাহরুখকন্যা

বিনোদন ডেস্ক: বহুদিন ধরেই শোনা যাচ্ছে, বলিউড বাদশাহ শাহরুখ খান কন্যা সুহানা খান প্রেম করছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে। বছরখানেক ধরেই নাকি একে অন্যের প্রেমে মজে আছেন এই জুটি।

জ়োয়া আখতারের ‘দি আর্চিজ়’-এর সেটে কাজ করতে গিয়েই নাকি ঘনিষ্ঠতা বাড়ে এই দুই তারকা সন্তানের। বন্ধুত্ব থেকে গড়ায় প্রেমে। যদিও এখনও জনসমক্ষে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি সুহানা বা অগস্ত্য কেউই। তবে প্রেম নিয়ে কোনো রাখঢাকও রাখেনি এই চর্চিত যুগল।

কয়েক মাস আগে এক অনুষ্ঠানে সুহানার উদ্দেশে চুম্বন ছুঁড়ে দিয়েছিলেন অগস্ত্য। তার সপ্তাহ খানেক পরে এক পার্টিতেও অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছিল তাদের। ‘দি আর্চিজ়’-এর প্রচারণা অনুষ্ঠানেও চোখে পড়েছে দুজনের রসায়ন। বছরের শেষেও এই জুটির দেখা দেখা মিলল একই ফ্রেমে। নতুন বছর উদযাপন একসঙ্গে মুম্বাই ছাড়লেন দুজনে।

আগেই ছুটি কাটানোর জন্য শহর ছেড়েছেন অনন্যা পাণ্ডে-আদিত্য রায় কাপূর, তমন্না ভাটিয়া-বিজয় বর্মার মতো চর্চিত যুগলেরা। এবার তাদেরই তালিকায় নাম লেখালেন সুহানা-অগস্ত্য। এদিন বিমানবন্দরে দেখা মিলেছে গস্ত্যের বোন নব্যা নন্দাকেও।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, নিজেদের সময়টাকে উপভোগ করতেই সঙ্গে নব্যাকেও নিয়েছেন তারা। যদিও ঠিক কোন দেশের উদ্দেশে উড়াল দিয়েছেন এই তারকা সন্তানেরা, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

অন্যদিকে, নব্যার সঙ্গে গত বছর থেকেই নাম জড়িয়েছে ‘খো গয়ে হম কাঁহা’ খ্যাত অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর। ইতিমধ্যেই তাদেরও একসঙ্গে দেখা গেছে একাধিক পার্টিতে। কানাঘুষো শোনা যাচ্ছে, শীঘ্রই নাকি তিনিও যোগ দেবেন সুহানা, অগস্ত্য ও নব্যার সঙ্গে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জন হাসপাতালে ভর্তি

ব্যারিস্টার খোকনের বক্তব্যে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ

কালিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা

মক্কা চুক্তিতে ইরানকে চায় রাশিয়া

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বয়ে আনবে যে সম্ভাবনা || মোজাফ্ফর রহমান

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

পাটকেলঘাটায় জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীর শ্রমিক দলে যোগদান

নেপালের বন্যা কি সাতক্ষীরার জন্যও একটি সতর্ক ঘণ্টা? || মো. মামুন হাসান

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে এসে যা বললেন

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

১০

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

১১

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

১২

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

১৩

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

১৪

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

১৫

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

১৬

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

১৭

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৮

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১৯

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

২০
error: Content is protected !!