বাংলাদেশ, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
১৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১২ জানুয়ারি ২০২৪, ৭:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইয়েমেনে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের হামলার তীব্র নিন্দা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে হুথিদের অবস্থান লক্ষ্য করে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া।

শুক্রবার দেশটির পক্ষ থেকে এ নিন্দা জানানো হয়।
পাশাপাশি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপের আহ্বান জানানো হয়।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াতে ইয়েমেনে পশ্চিমারা এ বিমান হামলা চালিয়েছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা কয়েক ডজন লক্ষ্যবস্তুতে এ হামলা চালায়।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বিমান বাহিনী বলেছে, তারা গাজা উপত্যকায় ইসরাইল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার প্রতিশোধ নিতে বৃহস্পতিবার গভীর রাতে ইয়েমেনে একাধিক হুথি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মেসেজিং অ্যাপ টেলিগ্রামে লিখেছেন, ওয়াশিংটন এবং লন্ডন আন্তর্জাতিক আইনের প্রতি সম্পূর্ণ অবজ্ঞা করে দেখিয়েছে নিজেদের স্বার্থে কতটুকু ধ্বংসাত্মক কাজ করতে পারে।

জাখারোভা আরও লিখেছেন, ইয়েমেনে মার্কিন বিমান হামলা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশনের অবজ্ঞার আরেকটি উদাহরণ।

শুক্রবার সকালে একটি টেলিভিশন ব্রিফিংয়ের সময় জাখারোভা বলেন, ইয়েমেনে হামলা বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য প্রত্যক্ষ হুমকিস্বরূপ।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এ হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের নিন্দা করার আহ্বান জানান।

রাশিয়া ইয়েমেনে মার্কিন-ব্রিটিশ হামলার বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের অনুরোধ করেছে। দেশটি আশা করছে শিগগিরই এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সূত্র: দ্য মস্কো টাইমস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘেরের বেড়িতে লাগানো ৩০০ কুমড়া গাছ কেটে সাবাড়

কালিগঞ্জের ভাড়াশিমলায় বৃক্ষরোপণ কর্মসূচি

সাতক্ষীরায় জামায়াতের দাওয়াতি অভিযান

সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনেই টাকা ফেরত চাইলেন ১৮ হাজার গ্রাহক

খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ছাড়াল

কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

ইতিহাস গড়ে বিদেশের মাটিতে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

১৭২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে র‍্যাবের ১১ তলা সদর দপ্তর

দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন তারেক রহমান: ত্রিবেদী

কয়রায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১০

কমলো দাম, ১২ কেজির এলপিজি ১৫৮৫ টাকা

১১

আশাশুনিতে সারের দোকান পরিদর্শনে কৃষি কর্মকর্তা

১২

বাড়লো সয়াবিন তেলের দাম

১৩

আশাশুনিতে দখলমুক্ত হলো জেলা পরিষদের পুকুর

১৪

স্থানীয় নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তন করা যাবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত

১৫

বেনাপোল চেকপোস্টে ভারতীয় পাসপোর্টযাত্রীর মৃত্যু

১৬

প্রায় ৬১ লাখ টাকা নিয়ে লাপাত্তা ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ক্যাশিয়ার শরিফুল

১৭

শ্যামনগরে মুরগির ঘরে ১০ ফুটের অজগর, খেয়ে ফেলেছে ৬ হাঁস-মুরগি

১৮

একাদশে ভর্তির আবেদন শুরু আজ, যেভাবে আবেদন করবেন

১৯

বোয়িং কেনার সিদ্ধান্তে তারেক রহমানকে ডোনাল্ড ট্রা‌ম্পের সাধুবাদ

২০
error: Content is protected !!