বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
২৫ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৮ জানুয়ারি ২০২৪, ৭:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা নির্বাচন করলো জাপা

ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে (জিএম কাদের) বিরোধীদলীয় নেতা নির্বাচন করেছে তার দল।

এছাড়া দলটির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলের উপনেতা ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে বিরোধীদলীয় চিফ হুইপ মনোনয়ন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার দপ্তরে অনুষ্ঠিত জাতীয় পার্টির সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত হয়। এ তথ্য জানিয়েছেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু। জিএম কাদেরের সভাপতিত্বে সভা হয়।

সভায় দলের সংসদ সদস্য হাফিজউদ্দিন আহম্মেদকে বিরোধীদলীয় হুইপ মনোনয়ন দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত লিখিতভাবে সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে জানানো হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মাত্র ১১টি আসনে জয়লাভ করে। নতুন সংসদে বিরোধীদলের আসনে কে বসবেন তা নিয়ে সৃষ্ট ধোঁয়াশার মধ্যে বৃহস্পতিবার জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠকে গুরুত্বপূর্ণ তিনটি পদে নেতা, উপনেতা ও চিফ হুইপ নির্বাচন করা হয়। এখন বিষয়টি স্পিকারের ওপর নির্ভর করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টস জিতে আবারও বোলিংয়ে বাংলাদেশ

কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, বনে অবমুক্ত

সাতক্ষীরায় পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ

পাহাড়ধস: বান্দরবান ও কক্সবাজারে শিশুসহ সাতজনের মৃত্যু

ভোমরা বন্দরে রাজস্ব ঘাটতি, অর্জন ৫৩.৯৬%

সারোয়ার আলমগীরের প্রার্থিতা বহাল, গেজেট ও শপথে বাধা নেই

বিশ্বকাপের গ্যালারিতে দেশি তারকাদের রঙিন আবহ

সিলেটসহ ১৯ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সতর্কতা সংকেত

মোহাম্মদপুরে ‘কুত্তা ফারুক’সহ গ্রেপ্তার ৭

ইরানে নতুন করে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

১০

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

১১

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

১২

দেবহাটায় চুরি মামলার ২ আসামি গ্রেফতার, ইজিবাইকের সরঞ্জাম উদ্ধার

১৩

কয়রা-শ্যামনগরবাসীর স্বপ্নের ‘গোবরা ঘাট’ উদ্বোধন

১৪

সেতু আছে, নেই সংযোগ সড়ক!

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত শেষ, আসামি হচ্ছেন যারা

১৬

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা: তথ্যমন্ত্রী

১৭

সাতক্ষীরায় নবীন আইনজীবীদের ল’ ইয়ার্স কাউন্সিলের সংবর্ধনা

১৮

পাকিস্তানে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ৩০

১৯

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই: প্রধানমন্ত্রী

২০
error: Content is protected !!