বাংলাদেশ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
১০ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১২ ফেব্রুয়ারি ২০২৪, ৬:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্বামীকে ‘বাবা’ বলে ডাকতে হবে, সিরিয়াল থেকে বাদ অভিনেত্রী

বিনোদন ডেস্ক: কলকাতার ছোটপর্দার জনপ্রিয় দুই অভিনয়শিল্পী দোলন রায় ও দীপঙ্কর দে। এ দুই মুখ ছাড়া টিভি সিরিয়াল বেশ একটা জমে না -এমনটাই বলা হতো।

পর্দার বাইরে দুজনে স্বামী-স্ত্রী। দীর্ঘদিনের লিভ ইন সম্পর্কের পর ২০২০ সালে বিয়ের পিঁড়িতে বসেন তারা।

অভিনেত্রী জানান, স্টার জলসায় শুরু হতে যাওয়া মেগা সিরিয়াল ‘বঁধূয়া’য় অভিনয়ের কথা ছিল। সবকিছু চূড়ান্ত হওয়ার পরেও দীপঙ্করের জন্য কাজ হারান তিনি!

এর কারণ হিসেবে তিনি জানান, সিরিয়ালে স্বামী দীপঙ্করকে বাবা বলে ডাকতে হবে বলে।

দোলন বলেন, ‘আমাকে বঁধুয়ায় প্রধান একটা চরিত্রের জন্য নেওয়া হয়েছিল। তারা আমাকে জিজ্ঞেস করল, দীপঙ্কর দা কী কাজ করবেন? আমি বললাম, কথা বলে দেখুন। তারা কথা বলল। দীপঙ্করও রাজি হলো। সবকিছুই ঠিক ছিল। কিন্তু পরদিনই হুট করে আমাকে কল করে জানিয়ে দেওয়া হলো, এই সিরিয়ালে তারা আমাকে নিতে পারছেন না। ’

এর কারণ জানাতে আক্ষেপ করে অভিনেত্রী বললেন, ‘তারা বলল, দীপঙ্কর শ্বশুরের চরিত্র করবে, তুমি তো বড় বউমার চরিত্র করতে। সারাক্ষণ তুমি স্ক্রিনে যদি বাবা বাবা করে ডাকো, তাহলে প্রচণ্ড ট্রল হবে। যার কারণে তোমরা দু’জন একসঙ্গে এই সিরিয়ালে স্ক্রিন শেয়ার করতে পারবে না। ’

দীপঙ্কর ও দোলনের বয়সের পার্থক্যটা অবশ্য চোখে পড়ার মতো। বিয়ের সময় দীপঙ্করের বয়স ছিল ৭৫, আর দোলনের ৪৯। অর্থাৎ ২৬ বছরের পার্থক্য এই দম্পতির। যে কারণে পর্দায় স্বামী-স্ত্রীর ভূমিকা বেমানানা অনেকটাই। তবে বাস্তবে বয়স কখনোই বাধা হয়ে দাঁড়ায়নি তাদের সম্পর্কে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী

যৌথসভা ডেকেছে বিএনপি

গরুর মাংসের সঙ্গে কাঁচা কলা! সুস্বাদু আয়োজনেই জমছে ‘রান্না ভালো হোটেল’

২ মন্ত্রী ও ১ প্রতিমন্ত্রীর কাঁধে নতুন দায়িত্ব, প্রজ্ঞাপন জারি

হাম উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু

মোটরসাইকেলপ্রেমীদের জন্য আসছে সুখবর

একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

জাতীয় পতাকার আদলে পোশাক, বিতর্কে উর্বশী

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন তিন বাহিনীর প্রধান

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত ২৭টি পরিবারের মাঝে ৯৭ লক্ষ টাকার চেক বিতরণ

১০

সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় পথচারী নিহত

১১

একরামুল হত্যা: বদিসহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ

১২

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: এখনও নিখোঁজ বরগুনার ৫ জেলে

১৩

শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো

১৪

ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে

১৫

‘জেলার ২’-এর গানে আলোচনায় শামনা কাসিম, কে এই অভিনেত্রী

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ সালমানের অভিনন্দন

১৭

পরকীয়া কি মানসিক রোগ, কী বলছে বিজ্ঞান?

১৮

হাইতিতে গ্যাংয়ের তাণ্ডব, নিহত ৪৭

১৯

‘দৃশ্যম ৩’ নিয়ে ফিরছেন অজয় দেবগন, মুক্তি পাচ্ছে কবে?

২০
error: Content is protected !!