বাংলাদেশ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইরানে পুরস্কৃত ফারিণ

বিনোদন ডেস্ক | অভিনয় জীবনের শুরুতে তাসনিয়া ফারিণ কাজ করেছিলেন একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে। নাম ‘ফাতিমা’।

ধ্রুব হাসান পরিচালিত সিনেমাটি ইরানের ফজর চলচ্চিত্র উৎসবের ইষ্টার্ন ভিসতা কমপিটিশন বিভাগে মনোনীত হয়। এটি ফরজ চলচ্চিত্র উৎসবের ৪২তম আসর।
জানা গেছে, ফারিণ অভিনীত এই সিনেমাটি ইরানের সেই উৎসবে পুরস্কারও জিতে নিয়েছে। উৎসবে ‘ফাতিমা’ সিনেমাতে অসাধারণ অভিনয়ের জন্য ক্রিস্টাল সিমোর্গ অ্যাওয়ার্ড জিতেছেন ফারিণ।

উৎসবে অংশ নিতে ৬ ফেব্রুয়ারি ইরানের তেহরানে পৌঁছান ‘ফাতিমা’র অভিনেত্রী তাসনিয়া ফারিণ। পরদিন সেখানে যান পরিচালক ধ্রুব হাসান। রোববার তেহরানের মিলাদ টাওয়ারে পুরস্কার প্রদান অনুষ্ঠানের মাধ্যমে ১ ফেব্রুয়ারি শুরু হওয়া এই উৎসবের সমাপনী হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানের এক দিন আগে ঢাকায় ফিরতে হয় ফারিণকে।

পুরস্কারপ্রাপ্তির খবরে ফেসবুকে ফারিণ লেখেন, আমার ফিল্ম ‘ফাতিমা’র জন্য ইস্টার্ন ভিস্তা বিভাগে আমাকে ক্রিস্টাল সিমোর্গ পুরস্কার দিয়ে সম্মানিত করার জন্য ৪২তম ফজর চলচ্চিত্র উৎসবকে ধন্যবাদ। নিজের হাতে পুরস্কার পাওয়ার জন্য আরও এক দিন থাকতে পারলাম না, কিন্তু পরিচালক ধ্রুব হাসান ভাইয়া আমার পক্ষ থেকে পুরস্কারটি নিয়েছেন, এর চেয়ে আনন্দঘন মুহূর্ত হয় না। আমার কাজকে ভালোবাসার জন্য জুরিকে ধন্যবাদ এবং তেহরানে আমি যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছি, তার জন্য আপনাদের ধন্যবাদ। এটি সত্যিই একটি স্বপ্নের মুহূর্ত ছিল।

ফারিণ অভিনীত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফাতিমা’র শুটিং শুরু হয় ছয় বছর আগে। এতে ফারিণ ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, মানস বন্দ্যোপাধ্যায়, ইয়াশ রোহান, সুমিত সেনগুপ্ত, আয়শা মনিকা, পান্থ কানাই প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

নিউ মার্কেট-বাঁকাল ব্রিজ অভিমুখে নির্মাণাধীন ড্রেনের উচ্চতা নিয়ে বিপাকে মানুষ

খোলপেটুয়া নদীতে বাল্কহেডের সাথে সংঘর্ষ এড়াতে গিয়ে দুর্ঘটনায় কার্গো মাস্টারের মৃত্যু

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল

সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা

টাইব্রেকারে শ্যামনগরকে হারিয়ে ফাইনালে আশাশুনি

কেশবপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে কারুশিল্পী আহত

হাইকোর্টের আদেশ অমান্য করে ঘেরে হামলা, ১০ লক্ষাধিক টাকার মাছ লুট!

কয়রায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় গ্রীন কোয়ালিশনের ষাণ্মাসিক পরিকল্পনা পর্যালোচনা কর্মশালা

১০

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯

১১

কালিগঞ্জে স্ত্রীর মোবাইলের আঘাতে মাথা ফাটল স্বামীর

১২

ম্যাকাইয়ে বিধ্বস্ত বাংলাদেশ, দুই দিনেই ইনিংস পরাজয়

১৩

রংপুরে সাবেক শিক্ষকসহ ৪ জনের মরদেহ উদ্ধার

১৪

বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৫

টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

১৬

শ্যামনগর থানার ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আইজিপির দপ্তরে

১৭

আশাশুনি-ঘোলা সড়কে উপড়ে পড়লো বিদ্যুতের খুটি, যানবাহন চলাচল বন্ধ

১৮

কলকাতায় নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

১৯

ধান রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু, বজ্রনিরোধক দণ্ডের কার্যকারিতা নিয়ে প্রশ্ন

২০
error: Content is protected !!