বাংলাদেশ, সোমবার, ৩১ আগস্ট ২০২৬
১৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১০ জুন ২০২৪, ৬:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সিভিল সার্জনের সাথে প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময়

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার নবাগত সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালামের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক (ওনার্স) অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ।

সোমবার (১০ জুন) সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলনকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সমাজসেবক ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম বলেন, জেলার সকল ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টানকে অনুমোদন নিয়ে স্বাস্থ্য সেবা পরিচালনা করতে হবে। কোনো অবৈধ ক্লিনিক, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার চালাতে দেওয়া হবে না। সবাইকে সরকারি নির্দেশনা মেনে ক্লিনিক ও হাসপাতাল চালাতে হবে।

তিনি আরো বলেন, আপনাদের সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। সিজারিয়ান অপারেশন কমাতে হবে, নরমাল ডেলিভারি বৃদ্ধির হার বাড়াতে হবে। খুব শীঘ্রই অবৈধ ক্লিনিক ও হাসপাতালের বিরুদ্ধে অভিযান চালানো হবে।

এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, মেডিকেল অফিসার ডা. ইসমত জাহান সুমনা, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক (ওনার্স) অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি আ.ম আখতারুজ্জামান মুকুল, পুলক কুমার পাল, কে এম মুজাহিদুল ইসলাম প্রিন্স, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, যুগ্ম সম্পাদক মো. আবুল খায়ের, কোষাধ্যক্ষ বিধান চন্দ্র মন্ডল, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক মো. শাহিনুর রহমান শাহিন, প্রচার সম্পাদক সি এম নাজমুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মো. আইয়ুব আলী, সদস্য ডা. তনয় কৃষ্ণ পাল, মো. ফজলুর রহমান, তপন কুমার বিশ^াস, মো. আসাদুজ্জামান আসাদ, মো. আকবর হোসেন, মো. জাহাঙ্গীর হোসেন, মো. আব্দুস সালাম, মো. রেজাউল্ল্যাহ, মো. গোলাম রব্বানী, সুতপা রাহা টুম্পা প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ, জারি হলো নীতিমালা

সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ

বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

জু’মার খুতবায় অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা: প্রশংসনীয় উদ্যোগ || জি. এম. মিন্টু

সুন্দরবন ঘিরে ক্রাউডফান্ডিং: পর্যটনে নতুন সম্ভাবনা || মো. মামুন হাসান

জানাজা পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোরে

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ঋশিল্পীর সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থীদের সমাবেশ

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে আশাশুনি চ্যাম্পিয়ন

তরুণীদের ক্ষমতায়নে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সভা

১০

দেবহাটায় তিলের আটী খাল পরিষ্কার ও তাল বীজরোপণ কর্মসূচি উদ্বোধন

১১

‘আমার শরীর, আমার পোশাক—সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদের নেই’

১২

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা

১৩

সাতক্ষীরা সহ ২৭ জেলায় ডিসি অফিসে উপপরিচালক নিয়োগ

১৪

তিস্তা ব্যারাজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

১৫

সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

১৬

কয়রায় বারসিকের আলোচনা: পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

১৭

আশাশুনিতে মাদক সেবীর জেল-জরিমানা

১৮

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন

১৯

ব্যাটিং ব্যর্থতায় সেমিফাইনালে বিদায় সাব্বির-শামিমদের

২০
error: Content is protected !!