বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১১ এপ্রিল ২০২৩, ৮:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সঞ্চয়ের টাকা ফেরত চাওয়ায় গ্রাহকের উপর হামলা!

সিনিয়র করেসপন্ডেন্ট: হাজারো মানুষের অর্থ আত্মসাতের অভিযোগ ওঠা এনজিও ‘বরসা’তে লগ্নিকৃত টাকা ফেরত চাইতে যেয়ে অমৃত মন্ডল নামের এক গ্রাহক হামলার শিকার হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শ্যামনগর উপজেলা সদরের গোপালপুর গ্রামে ঘটনাটি ঘটে। বরসা’র মাঠ কর্মী হিসেবে কর্মরত ভানুপ্রিয়া ও তার স্বামী গোবিন্দ মন্ডল টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানিয়ে ওই গ্রাহকের ওপর হামলা চালায়।

এদিকে, লগ্নিকৃত টাকা ফেরত চাইতে যাওয়ায় গ্রাহকের উপর হামলার ঘটনা দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় আরও শতাধিক গ্রাহক ভানুপ্রিয়ার বাড়িতে জড়ো হয়। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ দম্পতিকে উদ্ধার করে শ্যামনগর থানায় নিয়ে যায়।

অমৃত মন্ডল জানান, পাঁচ বছরে দ্বিগুণ অর্থ ফেরত দেয়ার প্রতিশ্রুতিতে তিনি ভানুপ্রিয়ার মাধ্যমে বরসা’য় ১৫ লাখ টাকা সঞ্চয় জমা করেন। সম্প্রতি উক্ত প্রতিষ্ঠানের শ্যামনগরের সবগুলো অফিস বন্ধ হয়ে গেলে ভানুপ্রিয়া পালিয়ে ভারতে চলে যায়। কয়েকদিন আগে ভানুপ্রিয়ার বাড়িতে ফেরার খবরে মঙ্গলবার সকালে তিনি টাকা ফেরত চাইতে গেলে বাদানুবাদের এক পর্যায়ে তাকে আটকে রেখে মারধর করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত পরিতোষ মন্ডলসহ অন্যরা জানান, গত ১২-১৩ বছরে তাদের মত আরও প্রায় তিন হাজার স্থানীয় গ্রাহক ভানুপ্রিয়ার মাধ্যমে বরসা’য় প্রায় তিনশ কোটি টাকা জমা করে। শুরুতে লভ্যাংশ ঠিকমত বিতরণ করলেও গত দু’বছর ধরে নানা টালবাহানার পর সম্প্রতি প্রতিষ্ঠানটি নিজেদের সবগুলো অফিস বন্ধ করে দেয়।

ভানুপ্রিয়া কোন কথা বলতে সম্মত না হলেও তার স্বামী গোবিন্দ মন্ডল জানান, বরসা তার সমুদয় সম্পত্তি বিক্রি করে গ্রাহকের টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তার পরিবারের লগ্নিকৃত ৬০ লাখ টাকা নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে দাবি করে তিনি বলেন, নিজের বাড়িঘর ও জমি বিক্রি করে টাকা ফেরতের প্রতিশ্রুতি দিলেও অমৃত শুরুতে তাদের উপর হামলা করে। নিজেদের রক্ষার্থে তারা পাওনাদারকে সামান্য মারধর করেন বলেও তিনি জানান।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জিম্মায় গোবিন্দ মন্ডল ও তার স্ত্রীকে ছেড়ে দেয়া হয়েছে।

গ্রাহকের টাকা ফেরত না দিয়ে যাতে বিদেশে পাড়ি জমাতে না পারে সেজন্য তারা নিজেদের পাসপোর্ট জমা রাখতে সম্মত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১০

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১১

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১২

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৩

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৪

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৫

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৬

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৭

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৮

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৯

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

২০