বাংলাদেশ, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
১৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৭ মার্চ ২০২৪, ৩:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশিকে হত্যায় ৫ পাকিস্তানির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশি প্রবাসী হত্যাকাণ্ডে পাঁচ পাকিস্তানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব।

স্থানীয় সময় বুধবার (৬ মার্চ) তাদের মৃত্যুদণ্ড কার্যকর হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ডেইলি পাকিস্তান।

সৌদি কর্মকর্তাদের বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, একটি প্রতিষ্ঠানে সশস্ত্র ডাকাতির সময় ওই পাঁচ পাকিস্তানি এক নির্দোষ ব্যক্তিকে হত্যা করেন। নিহত ব্যক্তি ওই প্রতিষ্ঠানের নৈশপ্রহরী ছিলেন। ঘটনাটি রাজ্যের পূর্বাঞ্চলীয় প্রদেশে ঘটে, যেখানে অপরাধীদের আটক করা হয় এবং পরে সৌদি আইনের অধীনে বিচার করা হয়। অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

একই তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গাল্ফ নিউজ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দোষী ব্যক্তিরা পাকিস্তানি নাগরিক। ডাকাতি করতে গিয়ে ওই বেসরকারি সংস্থার দুই প্রহরীকে বেঁধে রেখেছিলেন তারা। এ সময় প্রহরীরা বাধা দিলে একজনকে হত্যা করা হয়। নিহত প্রহরী বাংলাদেশি নাগরিক ছিলেন।

এদিকে পাকিস্তানের সরকার এ মৃত্যুদণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে মামলাগুলি পর্যালোচনা করার দাবি জানিয়েছে।

এদিকে সৌদি কর্তৃপক্ষের শরিয়া আইন অনুসারে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শার্শা সীমান্তে বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু

গণমানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক নুর ইসলাম

সাতক্ষীরার দায়িত্ব পেলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

এখন জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি

সালিশে পুলিশের উপস্থিতিতে হত্যার হুমকির অভিযোগ

কালিগঞ্জে গবাদিপশুর রোগ প্রতিরোধ ও খামারিদের সচেতনতা বৃদ্ধিতে উঠান বৈঠক

কালিগঞ্জে সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনে জরিমানা

সাতক্ষীরায় জাসাস’র সাংগঠনিক আলোচনা

১০

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

১১

নেপালে বন্যায় নিহত বেড়ে ৩৫৯

১২

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

১৩

কয়রায় ইউনিয়ন পরিষদের বাজেট মনিটরিং সভা

১৪

দ্রব্যমূল্য, আইন-শৃঙ্খলা, বিদ্যুৎ সংকট নিয়ে সংসদে রুমিন ফারহানার ক্ষোভ

১৫

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন

১৬

জমির বিরোধ মেটাতে শালিস, পরে চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

১৭

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উত্তপ্ত সংসদ, ভবিষ্যত নিয়ে চিন্তিত স্পিকার

১৮

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতি সভা

১৯

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

২০
error: Content is protected !!