বাংলাদেশ, সোমবার, ৩১ আগস্ট ২০২৬
১৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৯ মার্চ ২০২৪, ৭:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা পাসপোর্ট অফিসে জনবল সংকট, যে প্রক্রিয়ায় চলছে সেবা

ইব্রাহিম খলিল: ফেরদৌসি ইসলাম মিষ্টি। মিষ্টি ১৩নং লাবসা ইউনিয়নের সংরক্ষিত আসনের ইউপি সদস্য। তার দুটি ছেলের কিডনি নষ্ট। ছেলেদের চিকিৎসার জন্য ভারতে যাবেন। সাতক্ষীরা পাসপোর্ট অফিসে এসেছিলেন পাসপোর্ট করতে। পুরাতন পাসপোর্টের সাথে বর্তমান ন্যাশনাল আইডি কার্ডের কিছুটা অমিল থাকার কারণে গত দুই মাস বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে যখন দিশেহারা, তখন সাতক্ষীরা পাসপোর্ট অফিসের বর্তমান উপপরিচালক মেহেদী হাসানের কাছে যান। তিনি এক সপ্তাহের মধ্যে তার পাসপোর্টের ব্যবস্থা করে দেন।

ফেরদৌসি ইসলাম মিষ্টি বলেন, আমি তার কাছে চির কৃতজ্ঞ। এখন আমি ছেলে দুটিকে নিয়ে ভারতে চিকিৎসা করাতে যেতে পারবো।

সাতক্ষীরা পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মো: মেহেদী হাসান বলেন, আমি সাতক্ষীরা পাসপোর্ট অফিসে গত ৮ ফেব্রুয়ারি যোগদান করেছি। সাতক্ষীরা পাসপোর্ট অফিসের প্রধান সমস্যা জনবল সংকট। এখানে ২২ জন কর্মকর্তা-কমচারীর স্থলে মাত্র ১০জন কর্মরত আছেন। একজন কর্মকর্তাকে দুই তিনজনের কাজ করতে হচ্ছে। তারপরও আমরা সাধ্যমত সেবা দিয়ে যাচ্ছি। যাতে কেউ পাসপোর্ট করতে এসে ভোগাান্তির শিকার না হয়। আমরা অর্ধেকের কম লোকবল নিয়ে অক্লান্ত পরিশ্রম করে সেবা দিয়ে যাচ্ছি।

তিনি আর বলেন, আমি একটি বিশেষ স্বপ্ন নিয়ে সাতক্ষীরায় এসেছি। সাতক্ষীরা পাসপোর্ট অফিসের সেবায় আমূল পরিবর্তন আনতে যাই। গত এক মাসে আমি সাতক্ষীরা পাসপোর্ট অফিসের সেবার মান বৃদ্ধির জন্য ইতোমধ্যে কিছু পরিবর্তন এনেছি। দালালমুক্ত ও কোনো কর্মকর্তা কর্মচারী যাতে অনৈতিক সুবিধা না নিতে পারে তার জন্য পুরো পাসপোর্ট অফিস সিসি ক্যামেরা দ্বারা বেষ্টিত। সপ্তাহে সোমবার থেকে বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গণশুনানির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আবেদনকারীদের ভোগান্তি কমাতে ই-কিউ (ইলেকট্রনিক কিউ) টোকেন সিলিপ দেওয়া হয়। এছাড়া বীর মুক্তিযোদ্ধা, বয়স্ক ও অসুস্থদের জন্য আলাদা কাউন্টারের মাধ্যমে বিশেষ সেবা দেওয়া হয়। প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ারের মাধ্যমে সেবা প্রদান করা হয়। হেল্প ডেস্ক, জবাবদিহি বক্স ও যে সকল কর্মকর্তা কর্মকারী আবেদনকারীদের সর্বোচ্চ সেবা দিতে পারবে তাদের পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া রয়েছে অসুস্থ ও প্রতিবন্ধীদের জন্য কলিংবেলের মাধ্যমে সেবা দেওয়ার ব্যবস্থা। নিচ থেকে কলিংবেল চাপতেই সরাসরি ডিডি নিজে এসেই সেবা দিয়ে যান।

কথা হয় সাতক্ষীরা মুনজিতপুর এলাকার আমিনুর রহমান আলমের সাথে, তিনি বলেন আমার নানা নানি অসুস্থ। তাদেরকে নিয়ে আমি পাসপোর্ট অফিসে গিয়েছিলাম। প্রচন্ড ভীড় থাকায় আমি সাহস করে ডিডি সাহেবের রুমে গিয়েছিলাম। তিনি যাওয়ার সাথে সাথে আমার কথা শুনে দ্রুত আমার ফাইলে সই করে দিয়ে বললেন নিচে যেয়ে ছবি তুলে চলে যান, দ্রুত পাসপোর্ট পাবেন।

সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মো: মেহেদী হাসান আরও বলেন, সাতক্ষীরা পাসপোর্ট অফিসে আমি এক মাস যোগদান করেছি। জিরো টলারেন্স দেখাতে চাই। কোন সেবা প্রত্যাশী যাতে হয়রানির শিকার না হয় বা দালালের খপ্পরে না পড়ে তার সর্বোচ্চ খেয়াল রাখা হচ্ছে। পাসপোর্ট অফিসকে আমি সর্বোচ্চ সেবার মানদন্ডে নিয়ে যেতে যাই। যে কোনো সেবা প্রত্যাশী যখন তখন আমার রুমে এসে সেবা নিতে পারবে। তিনি দালালদের হুশিয়ার করে বলেন, আমি যতদিন থাকবো দালালমুক্ত সাতক্ষীরা পাসপোর্ট অফিস উপহার দেব। সেজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

এদিকে, সাতক্ষীরা পাসপোর্ট অফিস থেকে সরকার ২০২৩ সালে ৮ কোটি ২১ লাখ ২৫ হাজার কোটি টাকা রাজস্ব আয় করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ, জারি হলো নীতিমালা

সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ

বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

জু’মার খুতবায় অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা: প্রশংসনীয় উদ্যোগ || জি. এম. মিন্টু

সুন্দরবন ঘিরে ক্রাউডফান্ডিং: পর্যটনে নতুন সম্ভাবনা || মো. মামুন হাসান

জানাজা পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোরে

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ঋশিল্পীর সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থীদের সমাবেশ

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে আশাশুনি চ্যাম্পিয়ন

তরুণীদের ক্ষমতায়নে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সভা

১০

দেবহাটায় তিলের আটী খাল পরিষ্কার ও তাল বীজরোপণ কর্মসূচি উদ্বোধন

১১

‘আমার শরীর, আমার পোশাক—সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদের নেই’

১২

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা

১৩

সাতক্ষীরা সহ ২৭ জেলায় ডিসি অফিসে উপপরিচালক নিয়োগ

১৪

তিস্তা ব্যারাজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

১৫

সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

১৬

কয়রায় বারসিকের আলোচনা: পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

১৭

আশাশুনিতে মাদক সেবীর জেল-জরিমানা

১৮

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন

১৯

ব্যাটিং ব্যর্থতায় সেমিফাইনালে বিদায় সাব্বির-শামিমদের

২০
error: Content is protected !!