বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১২ এপ্রিল ২০২৩, ১০:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোমরা সীমান্তে ৩ পিস স্বর্ণের বারসহ মুন্সিগঞ্জের নাফিজ আটক

অপূর্ব রায় মৃত্যুঞ্জয়: ভারতের পাচারকালে সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ৩০ ভরি ওজনের ৩ পিস স্বর্ণের বারসহ মোহাম্মদ নাফিজ শেখ (৩২) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে যশোর কাস্টমসের শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা ভোমরা কাস্টমসের সামনে থেকে তাকে আটক করেন।

আটক মোহাম্মদ নাফিজ শেখ (৩২) মুন্সিগঞ্জ জেলার কপিবাগ পঞ্চাশহর এলাকার বাসিন্দা।

ভোমরা কাস্টমস কর্তৃপক্ষ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর কাস্টমসের শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা ভোমরা কাস্টমস অফিসের সামনে থেকে পাসপোর্ট-যাত্রী নাফিজ শেখকে আটক করে। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ৩০ ভরি ওজনের ৩ পিস স্বর্ণের বার পাওয়া যায়। স্বর্ণগুলো ভারতে পাচারের জন্য সে ভোমরা ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ২৯ লাখ ২২ হাজার টাকা।

ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজরিয়া হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১০

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১১

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১২

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৩

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

১৪

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

১৫

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

১৬

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৭

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

১৮

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

১৯

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

২০