বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১৫ মার্চ ২০২৪, ৪:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পুলিশের চাকুরী দেওয়ার নামে প্রতারণা: এনামুল হক গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় পুলিশের চাকুরী দেওয়ার নামে প্রতারণার অভিযোগে মোঃ এনামুল হক (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে একশ টাকার মূল্যের তিনটি নন-জুডিশিয়াল ফাকা স্ট্যাম্প, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একটি স্বাক্ষরিত ফাকা চেক ও জনৈক মোঃ ইয়াছিন আলীর বাংলাদেশ পুলিশ বাহিনীর চাকুরী প্রক্রিয়ার অনলাইন অ্যাডমিট কার্ড জব্দ করা হয়।

শুক্রবার (১৫ মার্চ) দুপুরে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জেলার পাটকেলঘাটা থানাধীন তৈলকুপি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার এনামুল হক খুলনার ফুলতলার দাউকোনা গ্রামের মৃত মোসলেম সরদারের ছেলে।

জেলা গোয়েন্দা শাখার প্রেস বিজ্ঞপিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ এর নেতৃত্বে একটি দল পাটকেলঘাটা থানার তৈলকুপি এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকুরী দেওয়ার নামে টাকা পয়সা লেনদেনের বিষয়ে আলাপ আলোচনা করার সময় এনামুল হককে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একশ টাকার মূল্যের তিনটি নন-জুডিশিয়াল ফাকা স্ট্যাম্প, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একটি স্বাক্ষরিত ফাকা চেক ও জনৈক মোঃ ইয়াছিন আলীর বাংলাদেশ পুলিশ বাহিনীর চাকুরী প্রক্রিয়ার অনলাইন অ্যাডমিট কার্ড জব্দ করা হয়।

পরবর্তীতে গ্রেফতার এনামুল হক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সাক্ষী ফিরোজা বেগম এর ছেলে মোঃ ইয়াছিন আলীকে সম্প্রতি বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা পূর্বকভাবে ১৪ লক্ষ টাকা চুক্তি করে নন-জুডিশিয়াল স্ট্যাম্প ও দুটি ব্যাংকের শূন্য চেকে স্বাক্ষর করে নেয়। এনামুল হক দীর্ঘদিন ধরে এভাবে প্রতারণা করে আসছিল বলে স্বীকার করেছে।

এ ঘটনায় পাটকেলঘাটা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ তিনজন প্রত্যাহার

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

১০

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১১

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

১২

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

১৩

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

১৪

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১৫

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

১৬

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

১৭

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

১৮

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

১৯

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

২০