বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১৮ মার্চ ২০২৪, ৭:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বনবিভাগের কর্মকর্তাকে হত্যার হুমকি!

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে মামলা দায়েরের জেরে বনবিভাগের কর্মকর্তাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

বনকর্মীদের মারপিটের অভিযোগ রোববার রাতে মামলা হওয়ায় সোমবার (১৮ মার্চ) সকালে মুন্সিগঞ্জ ইউপি সদস্য জিয়াউর রহমান মুঠোফোনে ওই হুমকি দেন বলে অভিযোগ।

টহলরত বনকর্মীদের উপর শনিবার রাতে হামলার ঘটনায় রোববার সন্ধ্যায় স্থানীয়ভাবে প্রভাবশালী ঐ ইউপি সদস্য ও তার একান্ত সহযোগী সাঈদসহ ১৩ জনের বিরুদ্ধে শ্যামনগর থানা পুলিশ মামলা রেকর্ড করেন।

এ ঘটনায় হুমকি পাওয়া বনকর্মকর্তা পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি টহলফাঁড়ির ওসি মোস্তফা মামুন বিল্লাহ হয়রানি থেকে রক্ষাসহ জীবনের নিরাপত্তা চেয়ে শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি করেছেন। যার নম্বর ৯৩০/১৮-০৩-২৪।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন কর্মকর্তা ও ফরেস্ট রেঞ্জার মোঃ ফজলুল হক বলেন, শনিবার রাতে ইউপি সদস্য জিয়াউর রহমানের নেতৃত্বে টহলরত বনকর্মী এবং সিপিজি সদস্যদের উপর হরিনগর বাজারে হামলা করা হয়। সে ঘটনায় রোববার রাতে আহত সিপিজি কর্মী রজব আলী বাদী হয়ে জিয়াউর রহমানকে প্রধান আসামি করে তার ১২ সহযোগীর বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা (যার নম্বর ২০) করেন।

তিনি আরো বলেন, আগের রাতে মামলার ঘটনায় ক্ষুব্ধ হয়ে জিয়াউর রহমান সোমবার সকাল নয়টা নয় মিনিটে ০১৯১৬১৮১৩৬৫ মোবাইল নম্বর দিয়ে কল করে চুলকুড়ি টহলফাঁড়ির ওসি মোস্তফা মামুন বিল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে তাকে হত্যাসহ চুনকুড়ি টহলফাঁড়ি এবং কদমতলা স্টেশনের বনকর্মীদের তার এলাকার মধ্যে দেখা গেলে মারপিটসহ নারী ঘটিত মামলায় জড়িয়ে হয়রানির হুমকি দেন।

চুনকুড়ি টহলফাঁড়ির ওসি মোস্তফা মামুন বিল্লাহ বলেন, শনিবার রাতে হামলার ঘটনায় তিন বনরক্ষীসহ চার সিপিজি সদস্য আহত হয়। উক্ত ঘটনায় মামলা দায়েরের পর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করাসহ ইউপি সদস্য জিয়াউর রহমান তাকে হত্যার হুমকি দিয়েছেন। এমন হুমকি পেয়ে সহকর্মীসহ তারা বনবিভাগের কর্মকর্তারা আতঙ্কিত হয়ে পড়েছেন বলেও দাবি করেন তিনি।

এদিকে স্থানীয়রা জানায়, ইউপি সদস্য জিয়াউর রহমান ও তার অন্যতম সহযোগী সাঈদের নেতৃত্বে ২০২২ সালের ১৯ নভেম্বর সুন্দরবনে টহলরত মুন্সিগঞ্জ নৌ-পুলিশের উপর হামলা হয়। সে ঘটনায় পরের দিন মুন্সিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ হাসান আলী বাদী হয়ে ইউপি সদস্য জিয়াউর রহমানের সহযোগী সাঈদসহ আট জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা সাত/আট জনের বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা করেন(যার নাম্বার ২০(২০/১১/২২)।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ জানান, মোবাইলে হুমকির ঘটনায় বনবিভাগের কর্মকর্তা মোস্তফা মামুন বিল্লাহ সাধারণ ডায়েরি করেছেন। এছাড়া একদিন আগে বনকর্মীদের উপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

১০

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

১১

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

১২

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১৩

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

১৪

সমুচা কিনতে না পারা সেই বস্তির ছেলেটি এখন ২০ হাজার কোটির মালিক

১৫

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

১৬

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

১৭

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

১৮

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

১৯

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

২০