বাংলাদেশ, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৩১ মার্চ ২০২৪, ৯:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় জাতীয় যুব সংহতিকে আরো শক্তিশালী হতে হবে: এমপি আশু

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান আশু বলেছেন, সাতক্ষীরায় জাতীয় যুব সংহতিকে আরো শক্তিশালী ঘাটি হিসেবে আবির্ভুত হতে হবে। যুব সংহতির তৃণমূলে ছড়িয়ে ছিটিয়ে থাকা কর্মীদের একত্রিত করে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে হবে। তবেই পল্লীবন্ধু এরশাদের রেখে যাওয়া অসমাপ্ত কাজ আমরা সম্পন্ন করতে পারবো।

রবিবার (৩১ মার্চ) শহরের মাস্টারপাড়ায় জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে সাতক্ষীরা জেলা জাতীয় যুব সংহতি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনিএসব কথা বলেন।

জেলা জাতীয় যুব সংহতির সভাপতি মো. আশিকুর রহমান বাপ্পির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ও পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, সাতক্ষীরা সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, মো. আশরাফ আলী, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আব্দুস সাদেক, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. শরিফুজ্জামান বিপুল, জেলা ছাত্র সমাজের সভাপতি ও পৌর কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব কমল বিশ্বাস, জেলা জাতীয় তরুণ পার্টির সভাপতি আবু ইয়াসিন, সদর উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি বদরুজ্জামান বদু, সদর উপজেলা ছাত্রসমাজের সাধারণ সম্পাদক কাইয়ুমুজ্জামান পাভেলসহ জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়ন, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১

ভাটায় কাজে যাওয়ার শর্তে দাদন নিয়ে পালিয়েছে ছেলে, সর্দার তুলে নিয়ে গেল মাকে

২

খুলনায় নারীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

৩

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবি

৪

১১৪ বলে ডাবল সেঞ্চুরি, ওয়ানডেতে বিশ্ব রেকর্ড ব্রুকের

৫

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

৬

প্রধানমন্ত্রীর সফরের আগে ঢাকায় ফেরানো হলো জাপানের রাষ্ট্রদূতকে

৭

তালা থানার নতুন ওসি আব্দুল আলিম

৮

মুন্সীগঞ্জ বাজারে জামায়াত নেতার গণসংযোগ

৯

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন দরদির নতুন কমিটি গঠন: সভাপতি নয়ন পাল, সম্পাদক রাকিব

১০

মোংলা বন্দর পরিদর্শন করে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

১১

সুন্দরবনের গোলখালী থেকে হরিণের পা মাথা চামড়া ও মাংস উদ্ধার

১২

হরিনগর অনির্বান ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় কেরাম প্রতিযোগিতা উদ্বোধন

১৩

তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা

১৪

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক না থাকার অভিযোগ, শিশুর মৃত্যু

১৫

পাটকেলঘাটায় ৮শ লিটার নারকেল তেল জব্দ, যাচাই হচ্ছে ভেজাল কি না

১৬

কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন পল্লী চিকিৎসকের মৃত্যু

১৭

বন্ধ হচ্ছে টুজি, চাপে বাটন ফোন

১৮

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

১৯

কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

২০