বাংলাদেশ, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
২৬ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৬ এপ্রিল ২০২৩, ৬:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তাপমাত্রাজনিত ‘জরুরি অবস্থা’ নিয়ে যা বললেন পরিবেশমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: ৫৮ বছরের মধ্যে ঢাকায় এখন দেশের সর্বোচ্চ তাপমাত্রা। খোলা আকাশের নিচে যেন আগুন ঝরছে।
ওষ্ঠাগত প্রতিবেশ-প্রাণিকূল। বিশেষ করে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন।

তাপমাত্রার এই অস্বাভাবিকতা পর্যবেক্ষণ করছে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়। এমন অস্বাভাবিকতা বিরাজ থাকলে আন্তঃমন্ত্রণালয় সভা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

৪০ থেকে ৪২’র ঘরে থাকা তাপমাত্রায় মানুষ ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব নিয়ে আলাপকালে বাংলানিউজকে একথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

শনিবার (১৫ এপ্রিল) ৫৮ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম দিন পার করেছে ঢাকাবাসী। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, ঢাকায় ১৯৬৫ সালে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪২ ডিগ্রি সেলসিয়াসে। এর আগে ১৯৬০ সালে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ওঠে ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে।

তিনি বলেন, ঢাকা ছাড়াও দেশের অন্যান্য স্থানে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১৪ সালে এই তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়।

১৯৭৫ সালের ১৮ মে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যে রেকর্ড এখনো ভাঙেনি। তবে ছুঁইছুঁই অবস্থা।

এরই মধ্যে তাপমাত্রাজনিত জরুরি অবস্থা জারি করার কথা শোনা যাচ্ছে- এ বিষয়ে জানতে চাইলে পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন বলেন, এখন বা এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নাই। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এরপর সরকার সিদ্ধান্ত নেবে।

পরিবেশমন্ত্রী বলেন, আরও এক-দুই দিন এই অবস্থা চলতে পারে। দুই-একদিন দেখি, প্রয়োজনে আন্তঃমন্ত্রণালয় সভা করবো। পরিস্থিতি দেখে তাতে কী করা যায় বা জরুরি অবস্থা করতে হয় কি না, এসব আলোচনা হবে।

তিনি বলেন, এবার তো তাপমাত্রা অনেক বেশি। ৫৮ বছরের মধ্যে সর্বোচ্চ। তবে বৃষ্টিপাত হলে তাপমাত্রা নিয়ন্ত্রণে এসে যাবে।

একুশ শতকে তাপমাত্রা বৈশ্বিকভাবে ১ দশমিক ১ ডিগ্রি বেড়েছে জানিয়ে তিনি বলেন, ২০২০ সালের তুলনায় ২০২১ বা ২০২২ সালেও তাপমাত্রা অধিক ছিল। এটা বৈশ্বিক উষ্ণতার কারণেই হচ্ছে।

তাপমাত্রা এখনও জরুরি পরিস্থিতির মতো মারাত্মক আকার ধারণ করেনি জানিয়ে তিনি বলেন, আমরা আরও দেখি। অবস্থা দেখে ব্যবস্থা নেব।

নগরবাসীর জন্য পরামর্শ কী- জানতে চাইলে পরিবেশমন্ত্রী বলেন, চিকিৎসকরা যেমনটা বলছেন, সেভাবে আমাদেরও পরামর্শ থাকবে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া। আর এই সময়ে সবাইকেই সতর্ক অবস্থায় থাকতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাল নোট পেলেই ৭ বছরের কারাদণ্ড, আসছে নতুন আইন

এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকিতে মেসি

চীনের ‘জুতার রাজধানী’ জিনজিয়াংয়ে কারখানায় ভয়াবহ আগুন, নিহত ২৮

প্রাথমিক বৃত্তির ফল আগেই প্রকাশ, শাস্তি পাচ্ছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নিলেন নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীর

পাইকগাছায় টানা ৫ দিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

হারিয়ে যাচ্ছে পরিবেশের অকৃত্রিম বন্ধু কাক || মোঃ সাইফুল্লাহ

স্ক্রলিং থেকে লাখ টাকার বিজনেস: মিমের ভেতরের গল্প || মোস্তফা মাহফুজ

দেবহাটায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধিতে সভা

সাতক্ষীরায় শিশু ও যুবদের সুরক্ষায় মতবিনিময়

১০

কালিগঞ্জে গাঁজাসহ ক্রেতা ও বিক্রেতা আটক

১১

ইসির গেজেট প্রকাশ, সন্ধ্যায় শপথ নিচ্ছেন সরোয়ার আলমগীর

১২

কালিগঞ্জের ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

১৩

যুগ্মসচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি

১৪

স্থানীয় নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

১৫

কারানের সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে ২৪৮ রানের লক্ষ্য

১৬

পলাতক ৩ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

১৭

দেশে হাম-উপসর্গে মৃত্যু সাড়ে ৭শ ছুঁইছুঁই

১৮

নীহারিকা সেন এর টিজারে প্রশংসিত সিফাত নুসরাত

১৯

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

২০
error: Content is protected !!