বাংলাদেশ, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৮ এপ্রিল ২০২৪, ৭:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অভিমান ভুলে একসঙ্গে পর্দায় ফিরছেন তাহসান-মিথিলা

বিনোদন ডেস্ক: অভিমান ভুলে আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও তাহসান খান। ‘বাজি’ শিরোনামের সাত পর্বের ওয়েব সিরিজে দেখা যাবে তাদের।

সিরিজটি নির্মাণ করছেন ‘মাটির প্রজার দেশ’খ্যাত নির্মাতা ও প্রযোজক আরিফুর রহমান।
সিরিজটি নিয়ে নির্মাতা ও অভিনয়শিল্পীরা মুখ না খুললেও নির্মাতার ঘনিষ্ঠ সূত্রের খবর, এই সিরিজে অভিনয়ের আগে বেশ কয়েক মাসের প্রস্তুতি পর্ব সেরেছেন তাহসান-মিথিলা। এই দুই জনপ্রিয় শিল্পী ছাড়াও আরও কয়েকজন জনপ্রিয় তারকাকে দেখা যাবে সিরিজটিতে।

সূত্রটি আরও জানায়, ইতোমধ্যে সাত পর্বের সিরিজটির প্রথম ধাপের শুটিং হয়ে গেছে। একটি চার তারকা মানের হোটেলে মাস দু-এক আগে এই শুটিং হয়। পরের ধাপের শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা।

আসন্ন ঈদুল আজহায় দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে সিরিজটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সিরিজটিতে একজন ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন তাহসান। আর মিথিলাকে দেখা যাবে সাংবাদিকের চরিত্রে।

তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা দীর্ঘদিনের প্রেমের পর ২০০৭ সালের ৩ আগস্ট বিয়ে করেছিলেন। বিয়ের ১১ বছর পর ২০১৭ সালের মে মাসে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় তাহসান ও মিথিলার।

২০১৯ সালের শেষ দিকে মিথিলা পশ্চিমবঙ্গের পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করে সংসার করছেন কলকাতায়। অন্যদিকে তাহসান বিয়ে না করলেও ব্যস্ত আছেন গান ও অভিনয় নিয়ে। অবশ্য একমাত্র মেয়ে আইরা তেহরীম খানকে নিয়ে দুজনের বন্ধুত্ব এখনো অটুট। বিচ্ছেদের পরেও পারস্পরিক শ্রদ্ধাবোধের জন্য তারা প্রশংসিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা বাকশিস নির্বাচন: খলিলুর রহমান সভাপতি, নূর মোহাম্মদ পাড় সম্পাদক

১

শ্যামনগরে মাদক ব্যবসার বিরোধিতা করায় হামলা!

২

ধুলিহর চাঁদপুরে মাদক ব্যবসার অভিযোগে দুইটি বাড়ি ভাঙচুর, আটক ২

৩

কালিগঞ্জের চাঁচাই বৃক্ষ মেলা উদ্বোধন

৪

শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের মতবিনিময়: সমুদ্রের পানির ট্যাক্স মওকুফের দাবি

৫

কালিগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

৬

জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার

৭

পাইকগাছায় জেলা পরিষদের এডিপির বরাদ্দপত্র হস্তান্তর

৮

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকোরেক্সসহ নারী আটক

৯

সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

১০

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা: প্রবীণরাই সমাজের আসল নোঙর

১১

২৪৮১ দিন পর ‘গোল্ডেন ডাক’ কোহলির

১২

সারাদেশের মোটরসাইকেল ও গাড়ি মালিক-চালকদের জরুরি নির্দেশনা

১৩

হইচইয়ে মুক্তি পাচ্ছে ‘প্রেশার কুকার’

১৪

ঐতিহাসিক ম্যাচে আজ ভারতের মুখোমুখি ব্রাজিল, কখন কীভাবে দেখবেন

১৫

শেখ হাসিনাকে নিয়ে ভারতের কাছে কোনো বিকল্প ছিল না: দিনেশ ত্রিবেদী

১৬

বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন, কমবে বহুবিবাহের প্রবণতা!

১৭

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

১৮

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

১৯

এবার ট্রাম্পের বিরুদ্ধে ২৬ অঙ্গরাজ্যের মামলা

২০