বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২০ এপ্রিল ২০২৪, ৬:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৪২.৬ ডিগ্রি, ঢাকায় ৪০ পার

ডেস্ক রিপোর্ট: গরম তীব্র থেকে অতি-তীব্র আকার ধারণ করছে। আজকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে। দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা পার হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। খুলনা বিভাগের কোনো কোনো অঞ্চলে শুরু হয়েছে অতি-তীব্র তাপপ্রবাহ। ঢাকায় শুরু হচ্ছে তীব্র তাপপ্রবাহ। আগামী দু’তিন দিন তাপমাত্রা আরও বাড়তে পারে।

শনিবার (২০ এপ্রিল) আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জাগো নিউজকে বলেন, আজকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে। দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ১৯৬৪ সালে যশোরে ৪৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

কাজী জেবুন্নেছা বলেন, ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত বছর ঢাকায় সবচেয়ে বেশি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

তিনি বলেন, ‘আগামী দিনগুলোতে সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলে বিচ্ছিন্নভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। আসলে বলার মতো তেমন কোনো বৃষ্টি এ মাসের বাকি দিনগুলোতে নেই।’

আগামী দু’তিনদিন তাপমাত্রা আরও বাড়তে পারে জানিয়ে তিনি বলেন, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত তাপমাত্রা মোটামুটি এরকমই থাকবে। তেমন বিস্তৃত পরিসরে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই।

বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কিছুটা কমে আসছে জানিয়ে তিনি বলেন, আগের তুলনায় এখন জলীয়বাষ্পের পরিমাণ কমে আসছে। এটি একটি ভালো দিক। অস্বস্তি কিছুটা কম হবে। তবে তাপমাত্রা ক্রমেই বাড়ছে।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গায়। শুক্রবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এমনিতেই প্রচণ্ড গরমে সারাদেশে জনজীবন বিপর্যস্ত। তাপমাত্রা আরও বাড়লে মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, কোনো বিস্তৃত এলাকাজুড়ে নির্দিষ্ট সময় ধরে তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি থাকলে মৃদু, ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি থাকলে মাঝারি ও ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তীব্র এবং ৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকলে তাকে অতি-তীব্র তাপপ্রবাহ বলা হয়।

এদিকে, ঈদের ছুটি শেষে রোববার (২১ এপ্রিল) থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। কিন্তু প্রচণ্ড গরমের কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান আরও সাতদিন বন্ধ থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১০

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১২

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৪

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৫

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৭

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৮

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১৯

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

২০
error: Content is protected !!