বাংলাদেশ, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২০ এপ্রিল ২০২৪, ৬:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তাপমাত্রার পারদ ঠেকলো ৪০.৩ ডিগ্রিতে, বিপর্যস্ত উপকূলের জনজীবন

সুলতান শাহাজান, শ্যামনগর: তীব্র গরম, কাঠফাটা রোদে বিপর্যস্ত হয়ে পড়েছে সাতক্ষীরার শ্যামনগর উপকূলের জনজীবন। গরমে প্রচণ্ড অস্বস্তিতে রয়েছে মানুষ। বিশেষ করে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের কষ্ট বেড়েছে কয়েকগুণ। সূর্য ওঠার পরপরই চড় চড় করে বাড়ছে তাপমাত্রার পারদ।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অসহনীয় তাপদাহে হাঁসফাঁস করছে মানুষ। সূর্যের প্রখর তাপের সাথে তপ্ত রোদে খাঁ-খাঁ করছে সড়ক জনপদ। যেন গায়ে জ্বালা ধরাচ্ছে। গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে উপকূলীয় অঞ্চলের পানি সংকট।

ভ্যাপসা তপ্ত রোদে গাছের ক্ষতি হওয়ায় দুশ্চিন্তায় পড়েছে মৌসুমী সবজী চাষিরা। এছাড়াও ঘেরে মাছ চাষিরাও রয়েছে ঝুঁকিতে। হাসপাতাগুলোতে বেড়েছে ডায়রিয়াসহ তাপদাহজনিত রোগীর সংখ্যা। এদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি।

শনিবার (২০ এপ্রিল) বেলা ৩টা পর্যন্ত জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

সাতক্ষীরা আবহাওয়া অফিস সূত্র জানা যায়, আবহাওয়ার এই অবস্থা চলতি মাসের শেষ পর্যন্ত বিরাজ করতে পারে।

শনিবার দুপুরে শ্যামনগর পৌরসভা এলাকায় নকিপুর বাজারে গিয়ে দেখা যায়, সাপ্তাহিক হাটের দিন হলেও প্রচণ্ড গরমে বাজার ও রাস্তাঘাটে লোকজন অন্যান্য সময়ের তুলনায় অনেক কম। বাজারের দোকানপাট ও রাস্তাঘাট অনেকটা ফাঁকা। খুব বেশি প্রয়োজন ছাড়া লোকজন ঘর থেকে বের হচ্ছে না।

পৌরসভা এলাকার দিনমজুর খোরশেদ, সোলেমান ও আব্দুল কাদের বলেন, তাঁরা দিন আনেন দিন খান। কিন্তু প্রচণ্ড গরমে কাজ করতে গিয়ে তাঁরা অসুস্থ হয়ে পড়ছেন। এই গরম ও রোদে কাজ করা যাচ্ছে না। আবার কাজ না করলে সংসার চলবে কী করে তা বুঝতে পারছেন না।

এদিকে দাবদাহের প্রভাব মানুষের পাশাপাশি পড়েছে প্রাণীকূলের ওপরও। চরম ঝুঁকিতে রয়েছে এখানকার বেশির ভাগ মানুষের আয়ের উৎস চিংড়ি চাষ। গুমানতলী এলাকার ঘের মালিক ইব্রাহিম খলিল ও নূরনগর এলাকার ঘের মালিক হারুন মোল্লার সাথে কথা বলে জানা যায়, কয়েক দিনের গরমে চিংড়ি ঘেরের পানি শুকিয়ে যাচ্ছে। যেখানে মাছ থাকার জন্য ৩-৪ ফুট পানি প্রয়োজন, সেখানে আছে মাত্র এক থেকে দেড় ফুট। কিছু কিছু ঘেরের মাছ মারাও যাচ্ছে। তাঁরা প্রচণ্ড ঝুঁকির মধ্যে আছেন।

উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার বলেন, অতিরিক্ত গরমে অক্সিজেনের ঘাটতির কারণে চিংড়ি মাছ মরে ভেসে ওঠে। এর থেকে পরিত্রাণ পেতে পুকুর ও মাছের ঘেরে গাছের ডাল পুঁতে রাখতে হবে। যাতে অক্সিজেন তৈরি হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বলেন, এ গরমে পানি স্বল্পতাসহ হিট স্ট্রোকের ঝুঁকি রয়েছে। তাই তীব্র তাপ প্রবাহে শিশু, বৃদ্ধদের খুব জরুরি কাজ ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেন তিনি।

সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, শনিবার বেলা ৩টা পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে। চলতি মাস জুড়ে তাপমাত্রা এই রকম থাকতে পারে। এছাড়া যে কোনো সময় কাল বৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, তীব্র তাপদাহে তিন দিনের সতর্কতামূলক হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। এছাড়াও শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ৭ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জাতীয় সমবায় দিবস পালিত

১

৩৯ বছর বয়সে মেসির নতুন ইতিহাস, আবারও জিতলেন গোল্ডেন বুট

২

মালয়েশিয়ায় চাকরির জন্য প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত

৩

তানজিন তিশার বিরুদ্ধে মামলা

৪

মোহাম্মদ ওয়াজেদ আলী: বুদ্ধিবৃত্তিক জাগরণের নিভৃতচারী কারিগর || ‎তারিক ইসলাম

৫

কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তি বৃদ্ধিতে আলোচনা

৬

সুন্দরবনে সক্রিয় ১২ দস্যু বাহিনী, সামনে এলো গাবুরার আমির ও দাতিনাখালীর আলমের নাম

৭

পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৮

দেবহাটায় জামায়াতের রুকন সম্মেলন

৯

তালায় জাতীয় সমবায় দিবস পালিত

১০

মালদ্বীপকে উড়িয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান

১১

ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ২৩৩৩

১২

সাতক্ষীরায় অ্যারাইজ ২২৪১ ধানের মাঠ দিবস

১৩

পরীমনির কর্মকাণ্ড শিল্পী সমাজের জন্য কলঙ্ক: রিনা খান

১৪

সাতক্ষীরায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

১৫

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ১১ জেলেকে অপহরণের অভিযোগ

১৬

প্রথম ধাপের ভোটগ্রহণে প্রাধান্য পাচ্ছে যেসব ইউনিয়ন পরিষদ

১৭

কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা!

১৮

দেশে গ/ণ/পি/টু/নিতে অক্টোবরে প্রা/ণ গেল ৩২ জনের

১৯

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি

২০