বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১২ অক্টোবর ২০২৩, ৭:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শীর্ষে পরীমণি, অনুসারীদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ

বিনোদন ডেস্ক | তারকাদের নতুন কাজের খবরা-খবর থেকে তাদের জীবনযাপন, ব্যক্তিগত প্রতিটি বিষয় নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। বর্তমানে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামসহ অন্যান্য সামাজিকমাধ্যম হয়ে উঠেছে তারকা আর ভক্তের সম্পর্ক তৈরির নতুন সেতু।

সামাজিক যোগযোগমাধ্যমগুলোয় চোখ রাখলেই দেখা যায়, দিনের পর দিন কীভাবে বেড়ে চলেছে তারকাদের ফলোয়ার বা অনুরাগীর সংখ্যা। যদিও ফলোয়ার সংখ্যা দিয়ে অভিনেতা-অভিনেত্রী, মডেল, কণ্ঠশিল্পী কিংবা বিভিন্ন মাধ্যমের তারকাদের গুণ-বিচার চলে না, তারপরও অনুসারীরা প্রিয় তারকার খবরা-খবর রাখতে সামাজিকমাধ্যমকে বেছে নিয়েছেন।

দেশের শোবিজ তারকাদের মধ্যে বছরজুড়েই নানা ইস্যুতে আলোচনায় থাকেন চিত্রনায়িকা পরীমণি। তার শিল্পী ও ব্যক্তি জীবনের নানা বিষয় নিয়ে দর্শকের যে আগ্রহ, তা নজরে পড়ে ফেসবুক ও ইনস্টাগ্রামে চোখ রাখলে। দেশীয় তারকাদের মধ্যে সবচেয়ে বেশি অনুসারী রয়েছে অভিনেত্রী পরীমণির।

ফেসবুকে ১ কোটি ৬০ লাখ ফলোয়ার তার। বিষয়টি নিজেই এক স্ট্যাটাসেও জানিয়েছেন এই অভিনেত্রী। স্ট্যাটাসে ভক্ত-অনুসারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। পরী লেখেন, ১৬ মিলিয়ন (প্রতি মিলিয়ন ১০ লাখ) ভালোবাসা। সঙ্গে লাভ ইমোজি যুক্ত। এরপর পর ধন্যবাদ জানিয়েছে দুই হাত একসঙ্গে করা ইমোজি যুক্ত করেছেন কৃতজ্ঞতা স্বরূপ।

এদিকে, পরীমণির পরেই রয়েছেন বরেণ্য উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেতের ১০ মিলিয়ন (১ কোটি)। চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমার ফলোয়ার ৯ দশমিক ৯ (৯০ লাখ ৯০ হাজারের বেশি), তাহসান খানের রয়েছে ৯ দশমিক ৭ মিলিয়ন (৯০ লাখ ৭০ হাজারের বেশি) ও অপু বিশ্বাসের ৯ মিলিয়ন (৯০ লাখ), নুসরাত ফারিয়ার ৭ মিলিয়ন (৭০ লাখ), বিদ্যা সিনহা মিমের ৬ দশমিক ৬ মিলিয়ন (৬০ লাখ ৬০ হাজারের বেশি) ফলোয়ার। চলচ্চিত্রাঙ্গনে এ সময়ের সবচেয়ে জনপ্রিয় তারকা শাকিব খানের ফলোয়ারও রেকর্ডসংখ্যক। এই নায়কের ফলোয়ার ৬ দশমিক ৫ মিলিয়ন (৬৫ লাখের বেশি)।

উল্লেখ্য, সম্প্রতি দুই বছর পর ‘ডোডোর গল্প- Story of Dodo’ সিনেমার মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়ান পরীমণি। একটানা কাজ করে শেষ হবে এর দৃশ্য ধারণ। সরকারি অনুদান প্রাপ্ত সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় আছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক। পরীমণির বিপরীতে আছেন সাইমন সাদিক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

২

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

৩

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৫

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৬

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৭

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৮

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১০

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

২০