বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২২ এপ্রিল ২০২৪, ৬:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য: জমিতে পানি উত্তোলনে বাধা দেওয়ায় মারপিট

এম জুবায়ের মাহমুদ: সাতক্ষীরার শ্যামনগরের ছোটখালী এলাকায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমিতে পানি উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এ কাজে বাঁধা দেওয়ায় বাবা ও মেয়েকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ।

সোমবার (২২ এপ্রিল) সকাল ৬টায় উপজেলার ছোট ভেটখালীতে তাদের মারপিট করে জখম করা হয়।

মারপিটে আহতরা হলেন, ছোট ভেটখালীর মোঃ মাজেদ আলী গাইন ও তার মেয়ে ফরিদা খাতুন। তাদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় জমির মালিক মাজেদ আলী গাইন বাদী হয়ে ১৩ জনকে আসামিসহ ৭-৮ জনকে অজ্ঞাতনামা আসামি করে শ্যামনগর থানায় এজাহার দিয়েছেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, এজাহার পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

এহাজার সূত্রে জানা গেছে, শ্যামনগর থানার হরিনরগর মৌজার জে এল নং-৭৯, এস এ ৩৭৫ খতিয়ানের ৬৩২, ৬৩১, ৬৩৫ দাগ, এস এ ৭২৫ খতিয়ানের ৬১৯, ৬২০, ৬২১ দাগে পৈত্রিক ও ক্রয় সূত্রে প্রাপ্ত ১১.৫ বিঘা জমি বিবাদীরা লিজ ডিড নিয়ে মৎস্য ঘের করতো। কিন্তু তারা ৩০ বছরের হারীর টাকা পরিশোধ না করায় তাদের নিকট থেকে জমি ছাড়িয়ে নিয়ে নিজেরা করার জন্য প্রসেস করলে ছোট ভেটখালী এলাকার মুজিবর গাজীর নেতৃত্ব ১২-১৩ জন ওই জমিতে জোরপূর্বক পানি উত্তোলন করতে যায়। এতে বাধা দেওয়ায় মাজেদ আলী গাইন ও তার মেয়েকে মারপিট করে আহত করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

২

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৩

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৪

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৫

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৬

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৭

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৮

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

৯

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১০

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১১

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১২

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৩

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৪

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৫

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৬

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৭

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৮

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

১৯

পরিবেশবান্ধব কৃষি চর্চায় মাঠ পর্যায়ে বারসিকের যুব প্রশিক্ষণ

২০