বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২২ ফেব্রুয়ারি ২০২৪, ৬:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

২২ মার্চ শুরু আইপিএল, ছিটকে গেছেন শামি

স্পোর্টস ডেস্ক: আগামী ২২ মার্চ থেকে শুরু হবে আইপিএলের ১৭তম আসর। প্রথম দিনে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।
একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে নিলাম থেকে ২ কোটি রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে টেনেছে তারা।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ২২ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত খেলার সূচি ঘোষণা করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। আসরের বাকি অংশের সূচি পরে দেওয়া হবে। বিশেষ করে, নির্বাচন কমিশন ভারতের জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা।

জাতীয় নির্বাচনের কারণে ২০০৯ সালে পুরো আসর দক্ষিণ আফ্রিকায় এবং ২০১৪ সালে কিছু খেলা সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিল। তবে এবার পুরো আসরই অনুষ্ঠিত হবে ভারতে।

১০ দলের অংশগ্রহণে ৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবার। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ মে পর্দা নামবে আইপিএলের। এর পাঁচ দিন পরই (১ জুন) যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

এদিকে আসর শুরুর আগেই দুঃসংবাদ শুনেছে গতবারের রানার্সআপ গুজরাট টাইটান্স। গোড়ালির ইনজুরির কারণে দলের অন্যতম সেরা পেসার মোহাম্মদ শামিকে এবার পাচ্ছে না তারা।

প্রথম ধাপের সূচিতে চারটি ম্যাচ খেলবে মোস্তাফিজের চেন্নাই। উদ্বোধনী দিনের ২৬ মার্চ গুজরাট, ৩১ মার্চ দিল্লি ক্যাপিটালস ও ৫ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুড়পুকুর মেলার বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও পৌর দীঘিতে নিঃসরণ বন্ধের দাবি

১

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

২

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

৩

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

৪

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

৫

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

৬

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

৭

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

৮

কালিগঞ্জে স্বর্ণের দোকানের লকার ভেঙে সোনা-রূপা ও নগদ টাকা চুরি

৯

আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিতে জাপান যাচ্ছেন ডা. মাহমুদুল হাসান পলাশ

১০

একদিনে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

১১

শ্যামনগরে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

১২

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘রইদ’

১৩

সুপারিশ পেয়েও নিয়োগপত্র পাননি প্রাথমিকের ‘আড়াই হাজার’ প্রার্থী

১৪

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১৫

মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

১৬

সুন্দরবনঘেঁষা কয়রায় পর্যটনের অপার সম্ভাবনা

১৭

দারিদ্র্য বিমোচনে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগ

১৮

ঢাকা পড়ছে শ্যামনগরের পর্যটন সম্ভাবনা

১৯

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

২০