বাংলাদেশ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
৫ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৪ এপ্রিল ২০২৪, ৯:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মেহজাবীন-সিয়ামের ‘দ্বন্দ্বের’ কারণ প্রকাশ্যে

বিনোদন ডেস্ক: কয়েকদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান সময়ের জনপ্রিয় দুই তারকা অভিনেতা সিয়াম আহমেদ ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী একে অন্যেকে উদ্দেশ্য করে দুইটি স্ট্যাটাস দেন।

যেখানে শুরুতে মেহজাবীন লেখেন, সিয়াম আহমেদ যেখানে থাকবে প্লিজ আমাকে সেখানে ডাকবেন না। এর জবাবে আবার সিয়াম লেখেন, মেহজাবীন-ও যেখানে থাকবে, আমার সেখানে যাওয়ার কোন ইচ্ছা নেই।

দুই তারকার পাল্টাপাল্টি এমন স্ট্যাটাসে ভক্তদের মাঝেও নানা প্রশ্ন, জল্পনা-কল্পনার সৃষ্টি হয়। অনেকেই ভেবে নেন এটি কোনো নাটকের প্রচারণা বা ক্যাম্পেইনের অংশ। নেটিজেনদের সেই ধারণাই যেন সত্যি হলো। নিজেদের দ্বন্দের সেই কারণ প্রকাশ করেছেন মেহজাবীন।

বুধবার (২৪ এপ্রিল) দুপুর ১২টায় ফেসবুকে এক স্ট্যাটাসে অভিনেত্রী লিখেছেন, ‘সিয়াম আর আমার পাল্টাপাল্টি পোস্ট নিয়ে তো অনেক কথাই হচ্ছে। কিন্তু, আসলে সিয়াম আর আমার বন্ধুত্ব সবসময়ই বেশ ভালো। তবে, বন্ধুত্ব যত ভালোই হোক না কেন, সব সম্পর্কেই কিছু মান-অভিমান, কিছু ছোট অভিযোগ-অনুযোগ থাকে। আনন্দের আর অভিমানের মুহূর্ত মিলেই তো একটা সম্পর্ক সুন্দর হয়। অভিমানের মুহূর্তগুলোতেই কিন্তু আমরা প্রিয়জনদের সবথেকে বেশি মিস করি আর উপলব্ধি করি, তারা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। এই সময়গুলোতেই আমাদের মধ্যে একটু-আকটু খুনসুটি হয়ে থাকে।’

এরপরই এ অভিনেত্রী জানান, এটি একটি তেল প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ক্যাম্পেইনের অংশ ছিল। আর ক্যাম্পেইনটিতে অংশ নেয়ার জন্য সাধারণ মানুষদেরও আহ্বান করেছেন তিনি। প্রিয়জনের সঙ্গে অম্ল-মধুর মুহূর্তের স্মৃতি শেয়ার করা মানুষদের মধ্য থেকে ১০ জন বিজয়ী নির্ধারণ করা হবে। যারা সিয়াম-মেহজাবীনের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন।

প্রসঙ্গত, বর্তমানে ‘জংলি’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সিয়াম। অন্যদিকে মেহজাবীন ‘প্রিয় মালতী’ নামের একটি সিনেমার কাজে ব্যস্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পয়সা দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে আরেক পক্ষ: তারেক রহমান

১

বিষ্ণুপুরে আট দুর্গামন্দিরে অনুদানের চেক প্রদান

২

বিসিএসে ২৮তম হয়েও গেজেট বঞ্চিত, হতাশায় নিজেকে শেষ করে দেওয়ার ঘোষণা

৩

আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন

৪

সুন্দরবন থেকে হরিণের মাথা ও ভুড়িসহ এক চোরা শিকারী আটক

৫

শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন, এলাকায় আতংক

৬

নিজ বিদ্যাপীঠ পরিদর্শনে যুগ্ম সচিব ফাতিমা তুজ জোহরা

৭

সাতক্ষীরা সীমান্তে ৭৮ লাখ টাকার হেরোইন তৈরির কাঁচামাল জব্দ

৮

কালিগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে শাড়ি বিতরণ

৯

সুন্দরবনের ৩৯ শতাংশ সুন্দরী গাছে আগামরা রোগ, বাড়ছে উদ্বেগ

১০

নাটোরে বাস-বালুবোঝাই ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ১৪ জনের 

১১

পূজামণ্ডপের নিরাপত্তায় মাঠে নীলডুমুর ১৭ বিজিবি

১২

দেবহাটায় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আনসার-ভিডিপির কর্মকর্তারা

১৩

সাতক্ষীরায় অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই ২৫ অক্টোবর

১৪

কালিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ

১৫

ইশরাকের পদত্যাগ: বিএনপির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন কর্মীরা

১৬

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও অনুদানের চেক বিতরণ

১৭

পাইকগাছায় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বিতরণ

১৮

মুন্সিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে কৃষ্ণপদ পরমান্য

১৯

তালায় পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা রেজাউল ইসলাম

২০