বাংলাদেশ, সোমবার, ০৮ জুন ২০২৬
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২৯ এপ্রিল ২০২৪, ৬:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পেট্রোল বোমা নিক্ষেপ: নকিপুর তোয়া বাজার রক্ষা কমিটির নেতা মাহবুব এলাহী অগ্নিদগ্ধ

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরের নকিপুর মাজাট এলাকায় দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হয়েছেন স.ম. মাহাবুব এলাহী (৬৫) নামে এক ব্যক্তি।

সোমবার (২৯ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। এতে তার শরীরের নিম্নাংশ মারাত্মকভাবে দগ্ধ হয়েছে বলে জানা গেছে।

অগ্নিদগ্ধ মাহবুব এলাহীর ছেলে তানজির এলাহী জানান, তার পিতা স.ম. মাহবুব এলাহী নকিপুর তোয়া বাজার রক্ষা কমিটির আহবায়ক। তিনি সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক আশেক-ই-এলাহীর ছোটভাই। তার বাড়ি নকিপুর মাজাট এলাকায়। প্রতিদিনের ন্যায় সোমবার ভোরে তিনি ফজরের নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে পিছন দিক থেকে তার গায়ে পেট্রোল বোমা ছুড়ে মারে। তাকে জ্বলতে দেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে সাতক্ষীরা মেডিকেলে পাঠায়। এখন তিনি সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় শ্যামনগর থানা একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা মাহবুব এলাহীকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে তিনি অগ্নিদগ্ধ হয়েছেন। এ ঘটনায় শ্যামনগর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

বিসিবির নতুন ২৫ পরিচালকের পরিচয়

যুক্তরাষ্ট্রের কথা শুনলো না ইসরায়েল, হামলা করলো তেহরানে

সেই উপদেষ্টারা কে কোথায়

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ পাঁচ দেশ

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, ৩ দেশে সুনামি সতর্কতা

ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখতে জনতার ঢল

যশোর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ফারুখে আযম

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

শ্যামনগরে মায়ের উপর অভিমান করে ২য় শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা

১০

প্লাস্টিকের থাবায় বিপন্ন জীববৈচিত্র্য || সোহাগ হোসেন

১১

ব্লু ইকোনমি ও সাতক্ষীরা উপকূল || ‎‎তারিক ইসলাম

১২

শার্শায় বিএনপি নেতার নামে মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১৩

আশাশুনির চেউটিয়া সেতুর ঢালাই সম্পন্ন

১৪

মোংলা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

১৫

কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

১৬

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় মিছিল

১৭

আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ 

১৮

সরকারের ১০০ দিনে ৬০৫ খুন : টিআইবি

১৯

মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

২০