বাংলাদেশ, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৭ মে ২০২৪, ৬:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভূমি অফিসে কর্মরত হলেও তপন হালদার নিজেই মানেন না পৌর আইন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের সবুজবাগে ভূমি অফিসের পেশকার তপন হালদার পৌর আইন লঙ্ঘন করে অবৈধভাবে প্রতিবেশীর ভবনের গাঁ ঘেষে প্রাচীর নির্মাণ করছেন।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাতক্ষীরা শহরের পলাশপোল সবুজবাগ গ্রামের মৃত কালিদাসের ছেলে রবিন কুমার মল্লিক তার বিরুদ্ধে এই অভিযোগ করেছেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের পলাশপোল সবুজবাগ এলাকার বাসিন্দা। আমাদের প্রতিবেশী বনমালি হালদারের ছেলে ভূমি অফিসের পেশকার তপন হালদার পৌর আইন না মেনে আমার ভবনের গা ঘেঁষে বহুতল ভবন নির্মাণ শুরু করেছেন। এবিষয়ে আমরা স্থানীয় কাউন্সিলর শফিকুল ইসলাম বাবুর কাছে অভিযোগ করলে তিনি দুইবার সেখানে প্রতিনিধি পাঠিয়ে তাকে কাজ বন্ধ করার নির্দেশ দেন। কিন্তু তপন হালদার প্রভাব খাটিয়ে কাজ বন্ধ না করে অব্যাহত রেখেছেন। ভূমি অফিসে পেশকারের চাকুরি করার দোহাই দিয়ে তিনি পৌরসভার আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। সেখানে অবৈধভাবে নির্মাণ কাজ সমাপ্ত করলে আমি দারুনভাবে ক্ষতিগ্রস্ত হবো। তপন হালদার ভূমি অফিসে কাজ করার সুযোগে মানুষকে জিম্মি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে বর্তমানে খুলনায় জমি কিনেছেন, সাতক্ষীরা শহরের দুই স্থানে জমি কিনেছেন। এছাড়া অগাধ টাকা পায়সার মালিক হয়েছেন। এ কারণে তিনি কাউকেই দাম দেন না। কারো কথায় কর্ণপাত করেন না। তিনি আইনও মানেন না।

সংবাদ সম্মেলনে পৌর আইন কার্যকর পূর্বক তপন হালদারের ভবন নির্মাণ বন্ধের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক, পৌর মেয়রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

২

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

৩

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

৪

পাইকগাছা প্রেসক্লাবে জরুরী সভা

৫

কবিতা || আমার ছেলে || আলেয়া মান্নান

৬

চমক রেখে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

৭

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবানে মহিলা পরিষদের মানববন্ধন

৮

হাম উপসর্গে আটজনের মৃত্যু, নতুন রোগী ১০৮৬

৯

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার

১০

যুব উন্নয়নে নিয়োগের প্রশ্ন ফাঁস, স্থগিত পরীক্ষা ১৬ অক্টোবর

১১

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় আটক ৪

১২

দিল্লিতে আম আদমি পার্টির কেজরিওয়াল আটক

১৩

দিল্লিতে মমতা আটক

১৪

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

১৫

সাতক্ষীরায় জানালা ভে‌ঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

১৬

সাতক্ষীরায় জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, আসা‌মি‌দের গ্রেপ্তা‌রে আলটিমেটাম

১৭

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

১৮

ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ

১৯

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

২০