বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৮ সেপ্টেম্বর ২০২৪, ৭:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় যুবদল নেতা ফারুকের জানাযায় মানুষের ঢল, দাফন সম্পন্ন

এসএম নাহিদ হাসান: সাতক্ষীরার তালা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও খলিলনগর ইউনিয়ন যুবদলের সভাপতি শেখ ফারুক হোসেনের দাফন সম্পন্ন হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় মহান্দী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এসময় কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, বিভাগীয় রংপুর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, অধ্যাপক আমিনুল ইসলাম, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সহ-সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, বিএনপি নেতা সাহাদাৎ হোসেন, মোঃ আছির উদ্দীন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স ম ইয়াছিন উল্লাহ, উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাইদ, ফারুক জোয়ার্দ্দার, সদস্য সচিব মোস্তফা মহসিন মন্টু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ হাফিজুর রহমান, জাসাস’র সভাপতি বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দ্যেশ্যে ফারুক হোসেনের স্মৃতি চারণ করে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেন, সে ছিল দলের জন্য নিবেদিন প্রাণ। গণতন্ত্র ও মানুষের জন্য কাজ করেছে। সে ছিল আমরা ভাই, অকুতোভয় সৈনিক। তার জন্য আমি সকলের কাছে ক্ষমা ও দোয়া চাই।

এরআগে পুলিশের গুলিতে নিহত ইসলামকাটি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আজহারুল ইসলামের কবর জিয়ারত করেন তিনি।

প্রসঙ্গত, শনিবার বিকালে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের গণসংবর্ধনা উপলক্ষে চুকনগর বাজারে মিছিল করার সময় হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ফারুক হোসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

সাগরে লঘুচাপের প্রভাবে সাতক্ষীরায় ৩ নম্বর সংকেত

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

১০

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

১১

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

১২

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

১৩

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

১৪

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

১৫

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১৬

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১৭

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১৮

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৯

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

২০
error: Content is protected !!