বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
১২ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২২ আগস্ট ২০২৩, ৫:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আরও বেড়েছে ভারতীয় পেঁয়াজের দাম

ডেস্ক রিপোর্ট: ভারত পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্কারোপের ঘোষণা দিয়েছে গত শনিবার (১৯ আগস্ট)। এ খবরের পরপরই অস্থির হয়ে উঠেছে বাংলাদেশের পেঁয়াজ বাজার। গত তিনদিনের ব্যবধানে ভারতীয় পেঁয়াজের দাম বেড়েছে ২০ টাকা।

শেষ দফায় মঙ্গলবার (২২ আগস্ট) বেড়েছে কেজিপ্রতি ১০ টাকা। এখন প্রতি কেজি আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়, যা গত শনিবার ছিল ৫৫ থেকে ৬০ টাকা। একদফা দাম বেড়ে রোববার (২০ আগস্ট) ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হয়েছে।
মঙ্গলবার রামপুরা, মালিবাগ ও সেগুনবাগিচা বাজার ঘুরে পেঁয়াজের এ নতুন দাম দেখা গেছে। তবে ভালোমানের দেশি পেঁয়াজ প্রতি কেজি ৯০ টাকায় বিক্রি হচ্ছে, যা একদফা বেড়েছিল রোববার। ওই সময় ৮০ থেকে বেড়ে ৯০ টাকা হয়েছে।

রাজধানীর সেগুনবাগিচা বাজারের পেঁয়াজ বিক্রেতা ইউনুস হোসেন বলেন, দেশি পেঁয়াজের দাম না বাড়লে আমদানি করা পেঁয়াজের দাম গত দুদিনে ১০ টাকা বেড়েছে। শুধু খুচরায় নয়, রাজধানীর সবচেয়ে বড় পাইকারি শ্যামবাজারেও পেঁয়াজের দাম বেড়েছে। শনিবার ওই বাজারে প্রতি কেজি আমদানি করা পেঁয়াজের দাম ছিল ৪৮ থেকে ৫০ টাকা, যা এখন ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে দেশি পেঁয়াজ পাইকারিতে কেজিপ্রতি ৭৮ টাকায় বিক্রি হচ্ছে।

পেঁয়াজ আমদানিকারক আবদুল মাজেদ বলেন, ভারতে প্রতিকেজি পেঁয়াজ ৩০ থেকে ৩৫ টাকা। এর সঙ্গে ৪০ শতাংশ শুল্ক ১২-১৪ টাকা যোগ করলে প্রায় ৪৫ থেকে ৫০ টাকায় দাঁড়ায়। ভারতের মহারাষ্ট্র থেকে দেশের বন্দর পর্যন্ত আনতে খরচ হচ্ছে প্রতি কেজি ৮ টাকা। দেশের অভ্যন্তরের খরচ ও ঘাটতি হিসেবে নিলে পেঁয়াজের দাম দাঁড়িয়ে যাচ্ছে প্রায় ৬০ থেকে ৬২ টাকা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে দেশে ৩৫ লাখ টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। এর আগের বছর ৩৪ লাখ টন। ২০১৯-২০ অর্থবছর উৎপাদন হয়েছিল ২৬ লাখ টন। অর্থাৎ, গত তিন অর্থবছর ধারাবাহিকভাবে দেশে পেঁয়াজের উৎপাদন বেড়েছে।

কৃষি খাতের বিশ্লেষকরা বলছেন, গত কয়েক বছরে ভারত থেকে পেঁয়াজ আমদানিতে মাঝে মধ্যেই অনিশ্চয়তার পড়তে হচ্ছে বাংলাদেশকে। তাই দেশে পেঁয়াজ চাষে আরও বেশি জোর দেওয়া হয়। কয়েক বছর ধরেই পেঁয়াজের ভালো দাম পাওয়ায় দেশের কৃষকেরা চাষে ঝুঁকছেন। তাতে উৎপাদন বাড়ছে। সাম্প্রতিক বছরগুলোতে ভারত থেকে পেঁয়াজ আমদানি কমতে শুরু করেছে। তবে, ব্যবসায়ীদের মনোভাবের পরিবর্তন হয়নি। পর্যাপ্ত পেঁয়াজ থাকার পরেও শুল্কায়নের খবরে দাম বাড়াচ্ছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ঈদ মোবারক’ লিখে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানালেন মোদি

বনজীবীদের চোখে স্বপ্ন, মনে শংকা

‘ঈদে মিলাদুন্নবী শান্তি আর মানবতার পথে ফিরে আসার এক পবিত্র স্মরণ’

বম্বে সুইটসের মসলাসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

মৃণাল সেন রূপে চঞ্চল, সেই সিনেমা এবার আসছে অন্তর্জালে

প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে বসবাসরত প্রায় ৭০০ পরিবারের উচ্ছেদের নির্দেশ

কালিগঞ্জে ফ্রি চক্ষু চিকিৎসা শিবির

দু’দিন পরই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেভাবে

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

সবুজ শ্যামনগর গড়তে তরুণদের উদ্যোগে বৃক্ষ বিতরণ

১০

ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে?

১১

যশোরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

১২

বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার

১৩

বড়দল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আল নোমান গ্রেপ্তার

১৪

গরমের তাপদাহে ঘাসকাটতে গিয়ে স্ট্রোকে গ্রাম পুলিশের মৃত্যু

১৫

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

১৬

শ্যামনগর উপজেলা সমবায় কর্মকর্তা জাকির হোসেনকে বুড়িগোয়ালিনী ইউপির প্রশাসক নিয়োগ

১৭

বিশ্বব্যাপী ভিসা অ্যাপয়েনমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র

১৮

ভিডিএফের সাতক্ষীরা জেলা কমিটির নির্বাচন: সভাপতি হোসেন, সম্পাদক ইব্রাহিম

১৯

অপেক্ষার অবসান, আসছে ‘মহানগর ৩’

২০
error: Content is protected !!