বাংলাদেশ, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৬ আগস্ট ২০২৬, ৬:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভিডিএফের সাতক্ষীরা জেলা কমিটির নির্বাচন: সভাপতি হোসেন, সম্পাদক ইব্রাহিম

ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ভলান্টিয়ার্স স্পার্ক আদারস (ভিএসও) বাংলাদেশের তত্ত্বাবধানে পরিচালিত ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরাম (ভিডিএফ) সাতক্ষীরা জেলা নির্বাহী কমিটি নির্বাচন-২০২৬-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। নির্বাচনে মো. হোসেন আলী জেলা নির্বাহী কমিটির সভাপতি এবং মো. ইব্রাহিম খলিল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে জেলা নির্বাহী কমিটি নির্বাচন
২০২৬-এর নির্বাচন কমিশনার নাজিয়া তারান্নুম স্বাক্ষরিত পত্রে এই ফলাফল ঘোষণা করা হয়।

এর আগে সোমবার (২৪ আগস্ট) সারাদেশে একযোগে ভিডিএফের জেলা নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

ভোট দেওয়ার সময়সীমা বাড়ানোর অনুরোধের পরিপ্রেক্ষিতে সকাল ৯টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে ভোট গ্রহণ করা হয়। এতে ভিডিএফ সাতক্ষীরা জেলা কমিটির ৫৭ জন সদস্য ভোট প্রদান করেন। ভোটগ্রহণ শেষে পরদিন মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফলে জেলা নির্বাহী কমিটির সহসভাপতি-১ (কৌশল ও পরিকল্পনা) পদে মিলন কুমার বিশ্বাস, সহসভাপতি-২ (কার্যক্রম ও পরিচালনা) পদে মো. ইলিয়াস হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে উম্মে ফুয়ারা, সাংগঠনিক সম্পাদক পদে অর্পণ বসু এবং কোষাধ্যক্ষ পদে এস এম সাজেদুল ইসলাম বিজয়ী হয়েছেন।

ফলাফল প্রকাশের পর এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মো. হোসেন আলী ও সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল বলেন, সাতক্ষীরার যেকোনো স্থানীয় সংকট ও সমস্যা সমাধানে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে। একই সাথে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন এবং তরুণ ভলান্টিয়ারদের দক্ষতা বৃদ্ধিতে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হবে। যেকোনো মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সফলতা অর্জন করতে তারা স্থানীয় প্রশাসন, সুশীল সমাজ এবং সকল ভলান্টিয়ারের সক্রিয় সহযোগিতা ও সমর্থন কামনা করেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎সুন্দরবনের ‘সুন্দরী’ কি হারিয়ে যাবে? || ‎তারিক ইসলাম

১

কামালনগর কবরস্থান সম্প্রসারণে জমি ক্রয়ের জন্য মতবিনিময়: আর্থিক সহযোগিতার আহ্বান

২

‘আগে ভালো ছিলাম’-জনজীবনের দীর্ঘশ্বাস, রাষ্ট্রের জন্য সতর্কবার্তা || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

৩

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: শরীরে ৬ গুলির চিহ্ন

৪

আশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ

৫

ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজারের বেশি যাত্রী

৬

যুব উন্নয়নের প্রশ্নফাঁসে জড়িত ৫ সরকারি কর্মচারীসহ গ্রেপ্তার ৭

৭

কৃষি পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় উপকূলের ২৫ নারীকে সম্মাননা

৮

কালিগঞ্জে সপ্তম শ্রেণীর ছাত্রীকে অপহরণের অভিযোগ!

৯

রাতের আধারে মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মালঞ্চ নদীর চরের জমি দখল!

১০

আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি?

১১

দক্ষতার দুই ডানায় ভর করে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

১২

জলবায়ু অভিযোজনের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলা চলবে না

১৩

মোংলায় প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ’র ৭০তম জন্মবার্ষিকী পালিত

১৪

তালায় মাছ চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

১৫

শামীমকে হত্যার উস্কানিদাতা ফজলুল হককে ধরিয়ে দিতে লেখক মহিউদ্দিন মোহাম্মদের পুরস্কার ঘোষণা

১৬

বিশ্ব মেরুদণ্ড দিবসে আলোচনা : উন্নত চিকিৎসায় সরকারি হাসপাতালে স্পাইন ইউনিট চালুর দাবি

১৭

সাতক্ষীরায় সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে অভিজ্ঞতা বিনিময় অধিবেশন

১৮

হাজার বছরের পথ বেয়ে পর্যটনের বাংলাদেশ || মো: মামুন হাসান

১৯

সাতক্ষীরায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

২০