
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জাকির হোসেনকে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
গত ২৪ আগস্ট সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ স্বাক্ষরিত একপত্রে তাকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
জেলা প্রশাসনের পত্রে বলা হয়েছে, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম (হাজী নজরুল) কারাগারে থাকায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও অন্যান্য কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জাকির হোসেনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।
প্রসঙ্গত, চাঁদাবাজি, হামলা, প্রকল্পের কাজে বাধা ও হত্যার হুমকির অভিযোগে করা মামলায় নজরুল ইসলাম গত ১০ আগস্ট থেকে কারাগারে রয়েছেন।
মন্তব্য করুন