বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৯ মে ২০২৪, ৮:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভয় নাই, শাকিবের সঙ্গে ছবি দিয়ে বললেন চঞ্চল

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের পরবর্তী সিনেমা ‘তুফান’-এ থাকছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ইতোমধ্যেই তুফান-এর টিজারে শাকিব-চঞ্চলের যুগলবন্দি পছন্দ করেছেন দর্শকেরা।

তুফান সিনেমায় নব্বই দশকের একজন গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে শাকিবকে। টিজারেও বিধ্বংসী এক রূপেই হাজির হয়েছেন শাকিব। রীতিমতো তান্ডব চালিয়েছেন একের পর এক দৃশ্যে।

শাকিবের এমন লুকে অনেকেই ভীত হলেও ভয় পাননি অভিনেতা চঞ্চল চৌধুরী। সিনেমার টিজারে চঞ্চলের মুখে দেখা গেছে তাচ্ছিল্যের হাসিসহ সংলাপ। যেখানে শাকিবকে উদ্দেশ্য করে অভিনেতা বলছেন, ‘তুফান, খুব ভয় পাইছি রে…হাহাহাহাহা’!

পর্দার বাইরে ব্যক্তিজীবনেও এবার দেখা মিলল শাকিব-চঞ্চলের যুগলবন্দি। রোববার (১৯ মে) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খানের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন চঞ্চল চৌধুরী। যেখানে দুজনকে একসঙ্গে দাঁড়িয়ে ক্যামেরায় পোজ দিয়ে হাসিমুখে ছবি তুলতে দেখা গেছে।

ফেসবুকে ছবিটি প্রকাশ করে চঞ্চল ক্যাপশনে লিখেছেন, ‘ভয় নাই……। প্রচন্ড গরমেও আমরা প্রচন্ড ঠান্ডা থাকি।’ দুই তারকার ভক্তরাও তাদের এই ছবি বেশ পছন্দ করেছেন। পর্দায় শাকিব-চঞ্চল জুটির কাছ থেকে দারুণ কিছু প্রত্যাশা করছেন।

এর আগে তুফান সিনেমায় নিজের উপস্থিতি নিয়ে চঞ্চল বলেন, ‘এই সিনেমায় আমাকে বিশেষ একটা চরিত্রে দেখা যাবে। রায়হান রাফী এই সময়ের প্রতিভাবান একজন পরিচালক। সেই সঙ্গে শাকিবের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কের জায়গা একদম অন্যরকম। তার সাথে কাজ করতে পারলে ভালো লাগবে। আর এতো বড় তিনটা প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে অবশ্যই ভালো কিছুই হবে।’

‘তুফান’ সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ বাংলাদেশ, আলফা আই ও চরকি। এই তিন প্রযোজনা প্রতিষ্ঠান ‘তুফান’-এর আগে আরেকটি বড় সিনেমার ঘোষণা দেয়। সিনেমাটির নাম ‘দম’। আর পরিচালনা করবেন রেদওয়ান রনি। ‘দম’ সিনেমার মূল ভূমিকায় দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

১০

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১১

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১২

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১৩

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৫

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৬

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৭

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৮

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৯

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

২০
error: Content is protected !!