বাংলাদেশ, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৪ মে ২০২৪, ৮:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘রিমাল’ মোকাবেলায় শ্যামনগরে জরুরী সভা

সুলতান শাহাজান, শ্যামনগর: সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘রিমাল’ মোকাবেলায় শুক্রবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ মে) বেলা ১১টায় শ্যামনগর উপজেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা, শুকনা খাবার প্রস্তুত রাখা, ইউনিয়নে মেডিকেল টিম প্রস্তুতকরণ, খাওয়ার পানি মজুদ রাখা, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে উদ্ধার কার্যক্রম চালানোর জন্য ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারীদের নিজ নিজ এলাকায় অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিবুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম আতাউল হক দোলন, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ, ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল হুদা রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ শাহিনুল ইসলাম, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলাম, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম, কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান গাজী আনিসুজ্জামান আনিস, পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক গাজী আল ইমরান, সিপিপির উপজেলা টিম লিডার শেখ মাকসুদুর রহমান মুকুল প্রমুখ।

সভা শেষে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘রিমাল’র প্রস্তুতি সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিবুল আলম দ্য এডিটরসকে বলেন, শ্যামনগর উপজেলায় ১৬৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া প্রয়োজনে বি‌ভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য বহুতল ভবন নিরাপদ আশ্রয়ের জন্য ব্যবহার করা হবে। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি), রে‌ড‌ ক্রিসেন্টসহ বি‌ভিন্ন বেসরকা‌রি প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনী, ফায়ার সা‌র্ভিস ও রোভার স্কাউটের সদস্যরাও যেকোনো ধরনের সহায়তার জন্য প্রস্তুত আছেন।‌

নাজিবুল আলম‌ বলেন, জরুরি পরিস্থিতি মোকাবেলায় শুকনা খাবারসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী মজুত আছে। আমরা ঘূ‌র্ণিঝড়ের সতর্কবার্তা দেখে সবাইকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। তবে সবার জন্য বলব, কেউ যেন ঝুঁকি নিয়ে অনিরাপদ আশ্রয়ে না থাকেন।

এদিকে উপকূলীয় এলাকা গাবুরা, পদ্মপুকুর, বুডিগোয়ালিনী, কৈখালী, রমজাননগর ও আটুলিয়াসহ বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, ঘূ‌র্ণিঝড় রিমাল এর পূর্বাভাসের পর থেকে সকাল থেকে দুপুর পর্যন্ত বেশ রোদ ও তীব্র গরম থাকলেও দুপুরের পর থেকে প্রতিদিন বৃষ্টি হচ্ছে এবং দক্ষিণ আকাশে গম্ভীর ভাবে অল্প অল্প মেঘ জমা হচ্ছে। এছাড়াও উপকূলের নদ-নদীগুলো উত্তাল হয়ে উঠেছে। ইতোমধ্যে সুন্দরবনে মাছ-কাঁকড়া ধরা ও মধু সংগ্রহসহ বনজীবীদের নৌকাগুলো উপকূলে নিরাপদ আশ্রয়ে চলে আসতে শুরু করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ও গোড়াই ইউপি চেয়ারম্যান বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

রোমান্টিক ছবির সঙ্গে দেব-শুভশ্রীর বিশেষ বার্তা

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এইচএসসির নতুন রুটিন প্রকাশ করল চট্টগ্রাম বোর্ড

সাব্বিরকে নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে এইচপি টি-টোয়েন্টি দল ঘোষণা

কারাবন্দির অসুস্থতার খবর দিয়ে প্রতারণা, প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!

দাবানলে পুড়ছে মাদ্রিদ, পুনর্গঠনে ৮০ হাজার ইউরো অনুদান দিলেন মেসি

সাতক্ষীরায় নির্বিঘ্নে ইজিবাইক চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ

স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১০

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর

১১

কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচ ড্র

১২

শ্যামনগরে ৩২টি চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

১৩

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

১৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

১৫

সাতক্ষীরা ব্লিস হাসপাতালের আগুণ নিয়ন্ত্রণে

১৬

কালিগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

১৭

হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: জয়সওয়াল

১৮

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

১৯

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

২০
error: Content is protected !!