বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২১ এপ্রিল ২০২৩, ১২:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বন্দুকের গুলিতে ঝাঁঝরা ভারতীয় সেনাবাহিনীর গাড়ি, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ভারতের পাঁচ সেনা। গুরুতর আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২০ এপ্রিল) ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি লক্ষ্য এ এ হামলা চালানো হয়।

সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, সেনাবাহিনীর গাড়িটিতে চারদিক থেকে অন্তত দুই ডজন গুলি চালানো হয়। এর মানে, হামলায় কয়েকজন সন্ত্রাসী অংশ নিয়েছিল।

হতাহতরা সবাই ভারতের রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের সদস্য এবং তারা সন্ত্রাসবিরোধী অভিযানে নিয়োজিত ছিলেন।

ভারতীয় সেনাবাহিনী বলেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সেনাদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালায় এবং পরে সম্ভবত গ্রেনেড হামলার কারণে গাড়িতে আগুন ধরে যায়।

পুলিশ জানিয়েছে, হামলাকারীরা এখনো পলাতক এবং তারা পাকিস্তানের নাগরিক। তাদের ধরতে এলাকাজুড়ে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে।

তদন্তে যোগ দিচ্ছে ভারতের জাতীয় তদন্ত সংস্থাও (এনআইএ)। তাদের একটি বিশেষ দল এরই মধ্যে কাশ্মীরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।

এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারতের রাজনৈতিক দলগুলোও এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

দীর্ঘ ১২ বছর পরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে যাওয়ার ঘোষণার দিনই ভারতীয় সেনাদের ওপর এ হামলার ঘটনা ঘটলো। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে ওই সফরে যাবেন বিলাওয়াল ভুট্টো জারদারি। আগামী চার ও পাঁচ মে ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে সেই বৈঠক।

২০১৯ সালে জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলা এবং তার প্রতিক্রিয়ায় পাকিস্তানের বালাকোটে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পরে দুই দেশের মধ্যে উত্তেজনার মধ্যে পড়ে। ওই বছরের আগস্টে ভারত কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ করলে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের আরও অবনতি হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

১

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

২

এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

৩

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

৪

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

৫

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৬

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৭

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

৮

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

৯

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

১০

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

১১

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

১২

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১৩

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১৪

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১৫

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৬

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৭

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

১৮

চীন সফরে যাচ্ছেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম

১৯

১০ নভেম্বরের ক্লাস-পরীক্ষায় অনুপস্থিত জবি শিক্ষকদের তালিকা জমার নির্দেশ

২০