বাংলাদেশ, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১০ জুন ২০২৪, ৭:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রোটিয়াদের সমর্থনে লঙ্কানদের প্রার্থনা!

ডেস্ক রিপোর্ট: আর কিছুক্ষণ পরেই নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ২১তম ম্যাচে দু’দলের লক্ষ্যই থাকবে জয়। টাইগার এবং প্রোটিয়ারা দু’দলই এখন পর্যন্ত খেলা তাদের ম্যাচগুলোতে জয়লাভ করেছে। তবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ছাড়াও এই ম্যাচের দিকে নজর থাকবে শ্রীলঙ্কারও।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘গ্রুপ ডি’-তে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী হিসেবে আছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেপাল ও নেদারল্যান্ডস। গ্রুপের পাঁচ দলের মধ্যে শীর্ষ দুই দল যাবে সুপার এইটে। তাই স্বাভাবিকভাবেই মূল লড়াই হবে বাংলাদেশ, শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকার মধ্যে।

এই লড়াইয়ে ইতোমধ্যেই মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ও বাংলাদেশ-শ্রীলঙ্কা। দুটো ম্যাচেই পরাজয় হয়েছে লঙ্কান বাহিনীর। যা তাদের বিশ্বকাপের সুপার এইটে যাওয়ার সমীকরণকে কঠিন করে তুলেছে। তাই আজকে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়ার ম্যাচে গভীর মনোযোগ থাকবে ওয়ানিন্দু হাসারাঙ্গার দলের।

‘গ্রুপ ডি’-তে দুই ম্যাচে দুই জয় নিয়ে শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা। তারপরে এক ম্যাচে এক জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে টাইগাররা। আর প্রথম ম্যাচে প্রোটিয়াদের কাছে বিধ্বস্ত হওয়া এবং বাংলাদেশের কাছে হেরে যাওয়ায় লঙ্কারদের অবস্থান টেবিলের তলানিতে। নেট রানরেট -০.৭৭। তবে এখনো পরের রাউন্ডে যাওয়ার তাদের স্বপ্ন শেষ হয়ে যায়নি। তবে সেজন্য তাদের নিজেদের হাতের দুই ম্যাচে বড় জয়ের পাশাপাশি আজকের ম্যাচের ফলাফল যাতে তাদের নিজেদের পক্ষে যায় সেই প্রার্থনা করতে হবে।

প্রোটিয়াদের কাছে ৭৭ রানে অলআউট হয়ে যাওয়া ম্যাচে লংকানদের নেট রানরেট বড় এক ধাক্কা দিয়েছে। তার ওপর পরের ম্যাচে বাংলাদেশের কাছে হেরে যাওয়ায় সেটির কোনো উন্নতি হয়নি। তাই লঙ্কারদের এখন নিজেদের পরবর্তী দুই ম্যাচ বড় ব্যবধানে জিতে নেট রানরেট এগিয়ে নিতে হবে বাংলাদেশে ওপরে। সেই সঙ্গে প্রার্থনা করতে হবে যাতে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হারে।

বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হারলে বাংলাদেশের বর্তমান রান রেট যা ০.৩৭৯ তা নেমে যাবে। আর তার ওপর বাংলাদেশ যদি নেপাল বা নেদারল্যান্ডস এর কাছে এক ম্যাচ হারে তাহলে লঙ্কানদের সুযোগ থাকবে বাংলাদেশকে টপকানোর।

লঙ্কারদের এই প্রার্থনা পূরণ হয় কি না তা জানা যাবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার ম্যাচ শুরু হওয়ার পর। অবশ্য নাজমুল হোসেন শান্তর দল নিশ্চয়ই চাইবে যাতে লঙ্কানদের প্রার্থনা পূরণ না হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

১

কালিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

২

দেবহাটায় আব্দুল মজিদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

৩

দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রম অবহিতকরণে প্রেস কনফারেন্স

৪

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

৫

পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ

৬

জি এম কাদেরের বাসায় হামলার ঘটনায় সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির উদ্বেগ

৭

কালিগঞ্জে কন্যাশিশু দিবস পালিত

৮

শ্যামনগরে ১২ বছরের মাদ্রাসাছাত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা, শিক্ষকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

৯

কালিগঞ্জে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১০

বিদায়ের দিনে হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত হলেন সেলিনা ইয়াসমিন

১১

গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন

১২

কয়রায় বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে প্রশিক্ষণ

১৩

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের বিষয়ে অবহিতকরণে প্রেস কনফারেন্স

১৪

ড.ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা পরিশোধের রায় প্রকাশ

১৫

পাগলা মসজিদের দানবাক্সে ১ হাজার ৪৪ ভরি সোনা, ১ হাজার ৮৮ ভরি রুপা

১৬

এইচএসসি থেকেই চালু অন্তর্বর্তী পরীক্ষা, সুযোগ পাবে অনুত্তীর্ণরা

১৭

২২ বছর পুরনো রেকর্ডে ভাগ বসালেন লিটন

১৮

সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

১৯

জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর

২০