বাংলাদেশ, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৫ জুন ২০২৪, ৭:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিত ১৬২ পরিবারের পেশাভিত্তিক প্রশিক্ষণ উদ্বোধন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় আশ্রয়ণ-২ প্রকল্পে পুনর্বাসিত ১৬২টি পরিবারের ১০ দিনব্যাপী পেশাভিত্তিক প্রশিক্ষণ শুরু হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) সকাল ১০টায় প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান।

উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. সাজেদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, যুব উন্নয়ন অফিসার আহমেদ তাহমীর সিদ্দিকী, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান প্রমুখ।

১০ দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় পুনর্বাসিত ১৬২টি পরিবারকে হাঁস-মুরগি, গবাদিপশু, ছাগলপালন, হস্তশিল্প বা সেলাই ও মৎস্যচাষ বিষয়ে প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নিয়েছে সরকার।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ এমপি

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

সাতক্ষীরায় বস্তিবাসীদের আবাসন সংকট সমাধানে সংলাপ, ৮ দফা সুপারিশ

কালিগঞ্জে নিজের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্য চাষীর মৃত্যু

কেশবপুরে বসতবাড়িতে ঢুকে পড়লো গ্যাসবাহী ট্যাংকার, অল্পের জন্য রক্ষা পেল ঘুমন্ত পরিবার

দুই পেসারের ৫ উইকেট: বল কেটে ভাগ করে নিলেন রবিনসন-টাং

কলকাতায় নিহত কালিগঞ্জের দু’জনই ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে দুজন কালিগঞ্জের

খোলপেটুয়া নদীর দখল দূষণ ও নাব্যতা পরিদর্শনে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান

গ্রামীণ ব্যাংকের চন্দনপুর-কলারোয়া শাখার চার কর্মকর্তার ৩০ বছরের সাজা

১০

সাংবাদিক লিটুর স্ত্রীর সুস্থতা কামনা

১১

কালিগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ১

১২

শ্যামনগরে উপকূলীয় সমস্যা চিহ্নিতকরণ ও অভিযোজন পরিকল্পনা বিষয়ক কর্মশালা

১৩

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং

১৪

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল, চাইলেন দলীয় এমপিদের ভোট

১৫

কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ তমিজউদ্দীনের মৃত্যুবার্ষিকী পালন

১৬

ভাইয়ের হাসপাতালে ভর্তির সংবাদ শুনে বড় বোনের মৃত্যু

১৭

জনপ্রিয় টিকটকারকে গুলি করে হত্যা

১৮

নলতায় ক্যাশলেস লেনদেনে পূবালী ব্যাংকের প্রচারাভিযান

১৯

ঈদে মিলাদুন্নবীর কর্মসূচি ঘোষণা: জেলা-উপজেলা ও সব শিক্ষাপ্রতিষ্ঠানে যে আয়োজন

২০
error: Content is protected !!