বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নতুন দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’

ডেস্ক রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’ ঠিক হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সংগঠনটি আত্মপ্রকাশ করবে।

নতুন দলের আহ্বায়ক পদে থাকছেন নাহিদ ইসলাম, আর সদস্যসচিব হিসেবে থাকছেন আখতার হোসেন।

বৃহস্পতিবার বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ সভায় এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে তারা দুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় শীর্ষ নেতা হিসেবে নির্বাচিত হন।

এ ছাড়া হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া কমিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারী, আবদুল হান্নান মাসউদ শীর্ষ নেতৃত্বে থাকবেন বলে জানা গেছে।

জাতীয় নাগরিক কমিটির শীর্ষ এক নেতা বাংলানিউজকে বলেন, আজ রাতে আরেকটি সভা হতে পারে। সেখানে নেতৃত্বের বাকি বিষয়গুলো চূড়ান্ত হবে।

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেশের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে সদস্য সচিব আখতার হোসেন এক ভিডিও বার্তায় বলেন, আগামীকাল ২৮ ফেব্রুয়ারি নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে পারব।

তিনি বলেন, আমরা রাজনীতিতে বাংলাদেশের স্বার্থের কথা বলেছি। ডান-বামের ও মধ্যমপন্থার কথা বলেছি। মানুষের অধিকার ও মর্যাদার কথা বলেছি। আমরা আশাবাদী, আত্মপ্রকাশ অনুষ্ঠানে সকল-ধর্ম বর্ণ লিঙ্গের মানুষের অংশগ্রহণ করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

১০

১০০ উপজেলায় হবে একটি করে স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

১১

দিল্লি বিমানবন্দরে আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার প্রতিবাদে ফিরে এসেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১২

আলজেরিয়া ম্যাচের আগে স্বস্তিতে স্কালোনি, ফিট মেসি-আলভারেজ-এমিলিয়ানো

১৩

দাম্পত্য সংকট কাটিয়ে এক হচ্ছেন থালাপতি বিজয়-সংগীতা

১৪

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে: ট্রাম্প

১৫

লিটনকে নিয়ে শঙ্কা, দলে ডাক পেলেন সৌম্য

১৬

ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি

১৭

নকআউটের আগেও অনিশ্চিত, নেইমারকে নিয়ে কাটছেই না ধোঁয়াশা

১৮

রামিসা হত্যা: দুই আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ

১৯

যুক্তরাষ্ট্রের মাটিতে গোল, ‘গান-ফায়ারিং’ উদযাপন ইরানি ফুটবলারের

২০