বাংলাদেশ, শনিবার, ০৪ জুলাই ২০২৬
২০ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৭ জুলাই ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পানামাকে উড়িয়ে সেমিতে কলম্বিয়া

স্পোর্টস ডেস্ক: ২০২৪ কোপা আমেরিকায় দারুণ গতিতে ছুটছে কলম্বিয়া। এবার তারা পানামাকে গোলবন্যায় ভাসিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে।

আসরের কোয়ার্টার ফাইনালে আজ ক্যারিবিয়ান দলটির বিপক্ষে ৫-০ গোলের বিশাল জয় পেয়েছে নেস্তর লোরেঞ্জোর শিষ্যরা। এই জয়ে নিজেদের একটি রেকর্ড ছুঁয়েছে তারা। ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার কাছে হেরেছিল তারা। এরপর আর হারের মুখ দেখেনি দলটি। এবার নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো টানা ২৭ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছে কলম্বিয়ানরা। এর আগে ১৯৯২ এবং ১৯৯৪ সালের মধ্যবর্তী সময়ে সমান ম্যাচে অপরাজিত ছিল তারা।

পানামার বিপক্ষে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে কলম্বিয়া। প্রতিপক্ষের রক্ষণ ছিন্নভিন্ন করেছে অনেকবার। মাত্র অষ্টম মিনিটেই তারা এগিয়ে যায় করদোবার গোলে। এর কয়েক মিনিট পরে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হামেস রদ্রিগেস। একটু পরেই ফের আসরে নামেন তিনি। এবার লুইস দিয়াজকে দিয়ে গোল করান হামেস। দুর্বল রক্ষণ নিয়ে ভুগতে থাকা পানামার বক্সে ঢুকে আলতো চিপে বল জালে পাঠিয়ে দেন দিয়াজ।

প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যাওয়া কলম্বিয়া পরে আরও দুই গোল করে। দ্বিতীয়ার্ধে অবশ্য তাদের খেলার গতি কিছুটা কমে আসে। কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে তুলেও নেওয়া হয়। তারপরও স্কোরশিটে আরও দুইজনের নাম যুক্ত হয়। প্রথমে পেনাল্টি থেকে গোল করেন রিচার্ড রিওস। এরপর মিগুয়েল আনহেল বোর্হা তুলে নেন আসরে নিজের প্রথম গোল। পানামার কাছে এত গোলের কোনও জবাব ছিল না। ফলে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে কলম্বিয়া। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ আরেক ম্যাচে ব্রাজিলের টাইব্রেকারে হারানো উরুগুয়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনস্রোত

শ্বাসরুদ্ধকর ম্যাচে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোয় মিশর

কবর থেকে উঠে ককটেল ও হাতবোমা ছোড়েন তারা ৪জন!

ফুটবল খেলা চলাকালীন গোলপোস্ট ভেঙে তরুণের মৃত্যু

প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার বিষয়ক ফেলোশিপ পেলেন সাংবাদিক আসাদুজ্জামান সরদার

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খুলনায় এবার স্কুলছাত্রীকে গুলি

১০

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

১১

মৌতলায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

১২

সুন্দরবনে প্রবেশ, জুনে ২৪টি নৌকাসহ আটক ৭

১৩

সাতক্ষীরায় নানা আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৪

সুন্দরবনে শিকারীদের ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার, পরে অবমুক্ত

১৫

শক্তিশালী হচ্ছে এল নিনো, চরম আবহাওয়ার সতর্কতা জাতিসংঘের

১৬

অস্ট্রিয়াকে উড়িয়ে দিয়ে ১৬ বছরের খরা কাটাল স্পেন

১৭

নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় রোনালদোর পর্তুগাল

১৮

আলজেরিয়ার বিদায়, শেষ ষোলতে সুইজারল্যান্ড

১৯

সাগরে লঘুচাপ, সারাদেশে বাড়বে বৃষ্টি

২০
error: Content is protected !!