বাংলাদেশ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৬ জুলাই ২০২৪, ৬:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের ওপর হামলা, যা বললেন তারকারা

ডেস্ক রিপোর্ট: কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে দেশের বিশ্ববিদ্যালয়গুলো উত্তাল। এ আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ।
এ ঘটনায় সামাজিক মাধ্যমে নিন্দার ঝড় বইছে। হামলাকারীদের শাস্তিসহ শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। বিষয়টি নিয়ে কথা বলেছেন দেশের তারকারা।

চিত্রনায়িকা পরীমণি তার ফেসবুকে এক ছাত্রীর ওপর হামলার ছবি প্রকাশ করেন। এর ক্যাপশনে তিনি লেখেন, নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক।

হামলার শিকার ভীত এক ছাত্রীর ছবি প্রকাশ করেন জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। সঙ্গে হৃদয়ভাঙা ইমোজি দিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।

সমালোচক, নির্মাতা ও অভিনেতা সুমন আনোয়ারও আন্দোলনকারী ছাত্রদের পক্ষে লেখেন, দেশটা তাহলে শুধুই আপনাদের, আমরা ধৈঞ্চা? আসলে যেখানে দায়িত্ব শব্দটা ‘ক্ষমতা’ হিসেবে ব্যবহার হয় সেখানে নাগরিক ধৈঞ্চা!

শিক্ষার্থীদের ওপর হামলার বেশ কিছু ছবি প্রকাশ করেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তিনি লেখেন, চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র।

মহানগর খ্যাত নির্মাতা আশফাক নিপুণ তিন শব্দের এক স্ট্যাটাস দিয়ে বলেছেন, ‘ছাত্রদের পাশে দাঁড়ান। ’ এ স্ট্যাটাসের কমেন্টে কোটা আন্দোলনকারী ছাত্রদের ওপর হামলার একটি ভিডিও লিংক শেয়ার করেছেন তিনি।

সময়ের আরেক আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত। তিনি লেখেন, ‘আপনি উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন, কিন্তু উচ্চ কণ্ঠে অন্যায়কে অন্যায় এবং ন্যায়কে ন্যায় বলার সাহস নেই তাহলে আপনি একটা আবর্জনা। রাজাকার। ’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইশরাকের পদত্যাগ: বিএনপির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন কর্মীরা

১

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও অনুদানের চেক বিতরণ

২

পাইকগাছায় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বিতরণ

৩

মুন্সিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে কৃষ্ণপদ পরমান্য

৪

তালায় পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা রেজাউল ইসলাম

৫

সৌদিতে মৃত্যুদণ্ড: নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার

৬

৪০০ রানে ইতিহাস গড়লেন ভারতীয় ব্যাটার

৭

পদত্যাগ করলেন ইশরাক

৮

‎ফররুখ আহমদের কবিমানস ও বাঙালি মুসলিম নবজাগরণ || ‎তারিক ইসলাম

৯

তালায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

১০

লালনের আখড়াবাড়িতে টাইম বোমা, বিজিবি মোতায়েন

১১

১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

১২

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নতুন রেকর্ড গড়ল ‘নিশি’

১৩

ইশরাক পদত্যাগ করবেন দুপুরে

১৪

শ্যামনগরে পূজামণ্ডপ পরিদর্শনে বিএন‌পি নেতা সৈয়দ ইফতেখার আলী

১৫

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

১৭

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে কাজী আলাউদ্দীন

১৮

দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ

১৯

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

২০