বাংলাদেশ, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
১৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৮ জুলাই ২০২৪, ৮:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় দুপুরের খাবার খেয়ে একই পরিবারের ৫জন অসুস্থ, নারীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট সাতক্ষীরায় দুপুরের খাবার খেয়ে একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে সানজিদা বেগম (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া গৃহকর্তা আনিছুর রহমান ও তার মেয়ে সুমাইয়া খাতুনকে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

রোববার (২৮ জুলাই) দুপুরে সাতক্ষীরা পৌরসভার গড়েরকান্দা গ্রামে সানজিদা বেগমের মৃত্যু হয়। এর আগে শনিবার বাড়িতে রান্না করা খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন সবাই।

মৃত্যুবরণকারী সানজিদা বেগম আনিছুর রহমানের শ্বাশুড়ি।

আনিছুর রহমানের স্ত্রী জেসমিন নাহার জানান, শনিবার দুপুরে বাড়িতে শাক ও লাউ রান্না করা হয়েছিল। এ খাবার খেয়ে সবাই অসুস্থ হয়ে পড়ে। সকলেরই পাতলা পায়খানা ও বমি হতে থাকে। এক পর্যায়ে স্থানীয় চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেওয়া হয়। স্যালাইন ও ওষুধও খাওয়া হয়। কিন্তু রোববার দুপুরে বাড়িতেই মা সানজিদা বেগম মারা যান। এছাড়া গুরুতর অসুস্থ অবস্থায় তার স্বামী আনিছুর ও মেয়ে সুমাইয়া খাতুনকে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ আগস্ট খিচুড়ি বিতরণ, সাতক্ষীরায় যুবলীগ নেতা গ্রেপ্তার

১০৪ জন অসহায় ব্যক্তির মাঝে জেলা পরিষদের ১ কোটি ১০ লাখ টাকার চেক বিতরণ

অসুস্থ লাইলুন নাহার লিপিকে দেখতে গেলেন হাবিবুল ইসলাম হাবিব

আর্জেন্টিনাকে বিদায় বললেন মেসি

নতুন পে-স্কেলে কোন গ্রেডে বেতন কত বাড়ল

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

আবৃত্তি-আলোচনায় ‘আমরা বন্ধু’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নাগরিক অধিকার ও সাংবাদিকতায় জিএম নূর ইসলাম ছিলেন একটি প্রতিষ্ঠান

কামরুজ্জামান রাসেল কেন্দ্রীয় সদস্য মনোনীত

কালিগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

১০

আবুল হাসান জাতপুর বাজারের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় জাতীয় পার্টির অভিনন্দন

১১

সুবর্ণাবাদ সেন্ট্রাল হাইস্কুলে এডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১২

দেবহাটায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

১৩

কালিগঞ্জে মৎস্যজীবী দলের কমিটি গঠন: হাসান আহবায়ক, ফারুক সদস্য সচিব

১৪

৫৭ বছরের রেকর্ড ভেঙে দিলেন সূর্যবংশী

১৫

কালিগঞ্জের ফতেপুর গ্রামে চুরি

১৬

ত্রিশালে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

১৭

শিশু আছিয়া হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

১৮

দেশের সাত অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

১৯

অভিষেকেই মার্তিনেসের চার সেভ, ৭ গোলের রোমাঞ্চে চেলসির জয়

২০
error: Content is protected !!