বাংলাদেশ, শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
২৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৯ জুলাই ২০২৪, ৭:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন উর্বশী

বিনোদন ডেস্ক | কিছুদিন আগে সামাজিকমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় স্নানঘরে পোশাক বদলাচ্ছেন অভিনেত্রী উর্বশী রাউতেলা। এই ভিডিও কীভাবে নেটপাড়ায় ছড়িয়ে পড়ল, তা নিয়ে বেশ চর্চাও হয়।

নেটাগরিকের একাংশের দাবি করেছিলেন, ডিপফেকের মাধ্যমে নাকি এই ভিডিও তৈরি করা হয়েছে। এবার সেই ভিডিও নিয়ে উর্বশী নিজেই মুখ খুললেন।

উর্বশী স্বীকার করেন, স্নানঘরের ভিডিওতে তিনিই ছিলেন। তবে সেই দৃশ্য তার আসন্ন সিনেমা ‘ঘুসপেঠিয়ে’র। যদিও, কীভাবে নির্দিষ্ট ওই দৃশ্য সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ল, তা নিয়ে উর্বশীর নাকি কোনও ধারণা নেই। তাই বিষয়টি নিয়ে বেশ বিরক্ত অভিনেত্রী।

সংবাদমাধ্যমে উর্বশী বলেন, যে দিন ভিডিওটি ভাইরাল হয়, আমি খুবই বিরক্ত হয়েছিলাম। যদিও এটা আমার ব্যক্তিগত জীবনের কোনও দৃশ্য নয়। ভিডিওটাও আমার ব্যক্তিগত নয়। এই দৃশ্য আমার সিনেমা ‘ঘুসপেঠিয়ে’র।

উর্বশীকে প্রশ্ন করা হয়, ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে তিনি কী করতেন, উত্তরে তিনি বলেন, না আমি চাই না, কোনও নারী এমন পরিস্থিতির সম্মুখীন হোন।

উর্বশীর এই ভিডিও ছড়িয়ে পড়ার পরে ম্যানেজারের সঙ্গে তার ফোনালাপও ভাইরাল হয়। সেই রেকর্ডিংয়ে উর্বশীকে বলতে শোনা যায়, তুমি কি ভিডিওটা দেখেছ? আমি বুঝতে পারছি না, এগুলো বাইরে ছড়িয়ে পড়ছে কীভাবে। ওদের সঙ্গে আমায় এখনই কথা বলতে হবে।

এর উত্তরে উর্বশীর ম্যানেজার বলেন, তিনি চেষ্টা করছেন যাতে ওই ভিডিও সামাজিকমাধ্যম থেকে দ্রুত মুছে ফেলা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে ট্রাকচাপায় ৪ বছরের শিশু নিহত

এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে

স্কুলে ভর্তিতে দ্বিতীয়-নবমে পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি

পাকিস্তান হাইকমিশনারের বাসায় আগুন : আইসিইউতে হাইকমিশনার

বেনাপোলে ককটেল সদৃশ ২টি বোমা উদ্ধার

মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের অন্যতম প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার

ইটাগাছা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বিদ্যুতের ভূতুড়ে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলের মানববন্ধন কর্মসূচি

পাইকগাছায় সাইকেল সেলাই মেশিন ও ভ্যান বিতরণ

মাদক ও অনলাইন জুয়ার সাথে জড়িতদের ছাড় নেই: খুলনার পুলিশ সুপার

১০

বেনাপোল চেকপোস্টে স্বর্ণসহ এক পাসপোর্ট যাত্রী আটক

১১

সাতক্ষীরায় ৬ কোটি টাকার সিনথেটিক মাদক ‘কুশ’ জব্দ, আটক ১

১২

‘র‌্যাব’ বিলুপ্ত করে আসছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’

১৩

শ্যামনগরে অনুদানের চেক পেয়ে দুস্থ ও প্রতিবন্ধীদের মুখে হাসি

১৪

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

১৫

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২ খেলোয়াড়

১৬

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৫ বলে ফিফটি ব্রুকের

১৭

সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

১৮

শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ

১৯

পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

২০
error: Content is protected !!