বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
২২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৫ আগস্ট ২০২৪, ৬:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বর্তমান পরিস্থিতিকে পুঁজি করে আটুলিয়ায় পেরিফেরিভুক্ত জায়গায় মার্কেট নির্মাণ!

এম জুবায়ের মাহমুদ: সাতক্ষীরার শ্যামনগরের নওয়াবেঁকীতে মার্কেট নির্মাণ নিয়ে ইদুর বিড়াল খেলা চলছে কয়েকমাস ধরে। তবে গত ৫ আগস্ট সরকার পতনের পর দেশের বর্তমান পরিস্থিতিকে পুঁজি করে আবারও মার্কেট নির্মাণের কাজ শুরু করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান।

নওয়াবেঁকী বাজারে আটুলিয়া ইউপির সামনের জায়গাটি তাদের রেকর্ডীয় বলে দাবি করে মার্কেট নির্মাণ করছে ইউনিয়ন পরিষদ। অপরদিকে প্রশাসন বলছে, জায়গাটি পেরিফেরিভুক্ত।

এর আগে ওই স্থানে মার্কেট নির্মাণ শুরু হলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরে প্রশাসন মার্কেট নির্মাণের কাজ বন্ধ করে দেয়। কয়েকমাস কাজ বন্ধ ছিল। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতিকে পুঁজি করে আবারও দেদারছে মার্কেট নির্মাণের কাজ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সরজমিনে নওয়াবেঁকী বাজারে গিয়ে দেখা যায়, পরিষদের সামনে রাস্তার পশ্চিম পাশে প্রায় ৪শ ফুট দৈর্ঘ্য ও ৩০ ফুট প্রস্থ বিশিষ্ট জায়গা জুড়ে আরসিসি কলামের কাজ করছেন এক ডজনেরও বেশি শ্রামিক।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যক্তি জানান, চেয়ারম্যান ৩০টি ঘর তৈরির পরিকল্পনা নিয়ে কাজ করছেন। অনেকের কাছ থেকেই অগ্রিম টাকা নিয়েছেন। প্রশাসন কাজ বন্ধ করে দিয়েছিল। হঠাৎ আবার কাজ শুরু করেছে।

এ বিষয়ে আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু কাছে বলেন, আমার কাজ কেউ বন্ধ করেনি। আমি নিজেই বন্ধ রেখেছিলাম। এখন আবার কাজ করছি।

শ্যামনগরের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত বলেন, ওই স্থানে মার্কেট নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। আবার কাজ করলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২ খেলোয়াড়

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৫ বলে ফিফটি ব্রুকের

সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ

পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

কয়রায় জামায়াতের গণমিছিল

দেবহাটায় বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে জামায়াতের সমাবেশ

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা

জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা!

১০

আর্জেন্টিনা ম্যাচের নতুন সূচি

১১

কয়রায় ১৪২ প্রাথমিক বিদ্যালয়ের ৮৩টিতেই নেই প্রধান শিক্ষক

১২

রাতে ওনারা পাশাপাশি বসেন, মাঝখানে চোখ হারায় কর্মীরা: তাসনিম জারা

১৩

২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু

১৪

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: ভোমরা ও বেনাপোল বন্দরে বৈদেশিক বাণিজ্য বন্ধ

১৫

বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

১৬

অবশেষে নতুন ঠিকানায় সালাহ

১৭

কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৮

জুলাই গণঅভ্যু্ত্থান দিবস উপলক্ষে সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা

১৯

আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা

২০
error: Content is protected !!