বাংলাদেশ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৬ আগস্ট ২০২৪, ১:১৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নারী সাংবাদিককে লাঞ্ছিত করলেন আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক

ডেস্ক রিপোর্ট: জামালপুরে অনিয়ম করে আন্দোলনকারীদের হাতে লাঞ্ছিত হয়ে সাতক্ষীরায় এসে কর্ম দিবসের প্রথম দিনে চ্যানেল টোয়েন্টিফোরের নারী সাংবাদিককে লাঞ্ছিত করলেন সাতক্ষীরা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক উত্তম কুমার দেব।

রোববার (২৫ আগস্ট) সাতক্ষীরা পাসপোর্ট অফিসে এ ঘটনা ঘটে।

সাংবাদিক আমিনা বিলকিস ময়না বলেন, সম্প্রতি পাসপোর্ট অফিসে স্বাভাবিকের তুলনায় বহুগুণ পাসপোর্ট আবেদনকারীর সংখ্যা বেড়ে যাওয়া নিয়ে সংবাদের জন্য ফুটেজ সংগ্রহ ও সাধারণ আবেদনকারীদের বক্তব্য গ্রহণ করতে যায়। শেষ পর্যায়ে কর্তৃপক্ষের বক্তব্যের জন্য সহকারী পরিচালক উত্তম কুমারের বক্তব্য গ্রহণকালে তিনি উত্তর না দিয়ে ধাক্কা দিয়ে টিভির বুম মাইক্রোফোনসহ ফেলে দিতে উদ্যত হন। তার ধাক্কায় মাইক্রোফোনের ও ক্যামেরা তাৎক্ষণিক ছিড়ে যায়।

প্রসঙ্গত, সহকারী পরিচালক উত্তম ২৫ আগস্ট রোববার সাতক্ষীরা অফিসে জয়েন করলেও তিনি শনিবার সাতক্ষীরা অফিসে আসেন। তার সাথে সংবাদ প্রসঙ্গে আলোচনা করা হয়। তিনি রোববার সকালে আসতে বলেন। সে অনুযায়ী যাওয়ার পর তিনি এধরনের অসৌজন্যমূলক আচরণ করেন।

জামালপুরের সাংবাদিক নেতা ময়না আকন্দ বলেন, জামালপুরে থাকাকালে সম্প্রতি অনিয়মসহ হাতে নাতে ধরা পড়ার পর এই সহকারী পরিচালক উত্তম কুমার দেব আন্দোলনকারীদের হাতে আটক হন। এসময় তার লালিত দালালরাও ধরা পড়ে জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে। এরপর পাসপোর্ট অফিসে তথ্য নিতে গেলে দেশ রূপান্তর পত্রিকার সাংবাদিক ময়না আকন্দ, যমুনা টিভি’র সাংবাদিক সাগর ফরায়েজি, ইন্ডিপেনডেন্ট টিভি’র সাংবাদিক সাইমুম সাব্বির শোভন ও সময় টিভি’র সাংবাদিক জাহাঙ্গীর আলমের সাথে তথ্য না দিয়ে ঔদ্ধত্যমূলক আচরণ করেন। এরপর তাকে ৪দিনও হয়নি তাকে তড়িৎ বদলি করা হয়।

সাতক্ষীরা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের আহ্বায়ক আবুল কাশেম বলেন, সাতক্ষীরা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য সচিব ও চ্যানেল-২৪ এর সাতক্ষীরা প্রতিনিধি আমিনা বিলকিস ময়নাকে লাঞ্চনার ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। এটি সাংবাদিকতা ও নারী সাংবাদিকতার পথে শারীরিক আক্রমণ ও বাঁধা স্বরূপ।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, সাংবাদিক আমিনা বিলকিস ময়নাকে লাঞ্চনার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি আমি শুনেছি, যথাযথ কর্তৃপক্ষকেও অবগত করবো।

এঘটনায় সাংবাদিক ময়নার কাছে ফোন দিয়ে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন অতিরিক্ত মহাপরিচালক জসিম উদ্দিন। তিনি এর দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিয়েছেন।

এদিকে এঘটনায় সাতক্ষীরার সাংবাদিকরা দুপুরে এই অসৎ কর্মকর্তা সাতক্ষীরা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক উত্তম কুমার দেব’র শাস্তির দাবি জানান পাসপোর্ট অফিস খুলনা বিভাগীয় কর্মকর্তার কাছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে অতিরিক্ত মদ পান, ৪ দিন পর কিশোরের মৃত্যু

১

বসতভিটা নিয়ে বিরোধের জেরে শ্যামনগরে সংঘর্ষ, মা-ছেলেসহ আহত ৩

২

ঘূর্ণিঝড় অর্ণব: মঙ্গলবার রাত থেকে পশ্চিমবঙ্গে দুর্যোগ

৩

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর

৪

ডি-থ্রি ট্রফির নিলাম: একনজরে ছয় দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

৫

আশাশুনিতে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেফতার

৬

সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা

৭

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি

৮

৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

৯

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

১০

ব্যালন ডি’অর জিতলে কত টাকা পান ফুটবলাররা?

১১

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি

১২

একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি

১৩

বাংলাদেশে উন্নয়নে জাপানের অব্যাহত সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১৪

ভূমিকম্পে কেঁপে উঠল এশিয়ার দুই দেশ

১৫

দেবহাটায় এলএফও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ

১৬

সুন্দরবনের পথে পথে জীবনের নানা গল্প || সুলতান শাহাজান

১৭

মানবেতর জীবন কাটছে বৃদ্ধ সাকাত-আনোয়ারা দম্পতির

১৮

ভারতীয় গোয়েন্দার সাথে গোলাম পরওয়ারের গোপন বৈঠক, দাবি রাশেদ খাঁনের

১৯

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

২০