বাংলাদেশ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৩০ আগস্ট ২০২৪, ১০:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনির শিকার যুবক

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার শ্যামনগরে চাঁদাবাজি করতে যেয়ে মিজান ফকির (২৮) নামে এক যুবক গণপিটুনির শিকার হয়েছে। এ সময় মিজানের সাথে থাকা দুই তরুণ দৌড়ে পালিয়ে যায়।

শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যায় শ্যামনগর উপজেলা সদরের গ্রামীণ হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

মিজান পার্শ্ববর্তী চন্ডিপুর গ্রামের রফি ফকিরের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুই সহযোগীকে নিয়ে সন্ধ্যা ৭টার দিকে মাইক্রো স্ট্যান্ড সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে চাঁদা নিতে যায় মিজান ফকির। এ সময় সেখানকার ব্যবসায়ীরা সংঘবদ্ধভাবে তাদের ধাওয়া করলে দুই সহযোগী পালিয়ে গেলেও উত্তম মাধ্যমের শিকার হয় মিজান।

রবিউল ও আনসারসহ স্থানীয়রা জানান, পেশায় প্রাইভেট চালক মিজান এলাকার চিহ্নিত মাদকসেবী। গত দুই বছরেরও বেশি সময় ধরে মিজান তার দলবল নিয়ে স্ট্যান্ড সংলগ্ন ব্যবসা কেন্দ্রগুলোতে নানা অজুহাতে চাঁদা আদায় করতেন।

এছাড়া ব্যক্তিগত গাড়ি চালানোর সুযোগ নিয়ে কুলিয়া ও আলিপুরের একাধিক মাদক ব্যবসায়ীর সাথে মিলে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে মিজান মাদক ব্যবসাসহ মাদক সেবনের বিষয়টি অস্বীকার করেন। কোনো কারণ ছাড়াই তার সাথে দুর্ব্যবহার করা হয়েছে বলে দাবি করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে পূজামণ্ডপ পরিদর্শনে বিএন‌পি নেতা সৈয়দ ইফতেখার আলী

১

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

২

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

৩

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে কাজী আলাউদ্দীন

৪

দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ

৫

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

৬

দেবহাটায় যুবককে হত্যা: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন ফজলুল হক আমিনী

৭

সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন

৮

আকাশে এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

৯

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ

১০

হাবিবুল ইসলাম হাবিবের সাথে বাকশিস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১১

কেশবপুর প্রেসক্লাবের নতুন সদস্যদের পরিচিতি ও নবগঠিত কমিটির দায়িত্বভার গ্রহণ

১২

সংকটে সুন্দরবন ও উপকূলের জীবন-জীবিকা

১৩

সুন্দরবন প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিবের মতবিনিময়

১৪

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

১৫

আমাদের হাত বেঁধে দিলে আপনার ক্ষতি হবে: সরকারকে নোয়াব সভাপতি

১৬

দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

১৭

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার

১৮

দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

১৯

খাঁচার ভিতর অচিন পাখি : লালন শাহের জীবন ও ভাবদর্শন || ‎তারিক ইসলাম

২০