বাংলাদেশ, সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২ মে ২০২৩, ৯:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জামিন লাভের পর বাদীর দুই পা গুড়িয়ে দিল আসামিরা

সিনিয়র করেসপন্ডেন্ট: আদালত থেকে জামিন নিয়ে বাড়িতে ফিরে মামলার বাদী মাওলনা গোলাম মোস্তফার দুই পা ভেঙে গুড়িয়ে দিয়েছে আসামিরা।

সোমবার (১ মে) রাতে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের বড় গাবুরা গ্রামে এ ঘটনা ঘটে। এসময় হামলাকারীদের হাত থেকে পিতাকে বাঁচাতে এগিয়ে যাওয়ায় ছেলে মুহতাদি শাহরিয়ার (১৪) ও স্ত্রী মাজিদা খাতুনকেও মারপিট করা হয়।

আহতদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে অবস্থার অবনতি হওয়ায় গোলাম মোস্তফাকে মঙ্গলবার খুলনা ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

গোলাম মোস্তফা গাবুরা গ্রামের মৃত আব্দুল আজিজ মোড়লের ছেলে ও গাবুরা নিজামিয়া মাদ্রাসার সুপার হিসেবে কর্মরত।

আহতের স্ত্রী মাজিদা খাতুন জানান, ঈদের দুই দিন আগে তাদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। সেসময় তার স্বামী বাদী হয়ে একই এলাকার সরোয়ার কাশেম আলী, কিবরিয়া, সরোয়ার, মিন্টু, আতিয়ার, মাকসু, আকবর কাগুচী, সবুজ ও শান্তসহ দশ জনের নামে মামলা করে।

পরবর্তীতে পুলিশ দু’জনকে গ্রেফতার করলেও রোববার চার আসামি জামিন নেয় আদালত থেকে। এসময় মিন্টু ও জাফর আলীসহ জামিন পাওয়া আসামিরা বার বার মামলা তুলে নেয়ার জন্য হুমকি দেয়া সত্ত্বেও রাজি না হওয়ায় সোমবার রাতে ঐ হামলা চালানো হয়।

মাজিদা খাতুন আরও অভিযোগ করে বলেন, সোমবার রাতে রক্তাক্ত অবস্থায় তার স্বামীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সময় হামলাকারীরা বাঁধার সৃষ্টি করে। এমনকি শ্যামনগর থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হলেও পুনরায় হামলার হুমকি পেয়ে তারা নিরাপত্তার স্বার্থে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে গোলাম মোস্তফাকে ভর্তি করিয়েছেন। বিষয়টি ইতোমধ্যে শ্যামনগর থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলেও তিনি জানান।

অভিযুক্ত কাশেম আলী জানান, তারা এমন ঘটনার সাথে জড়িত না। জামিন নেয়ার পর তাদের লোকজন বাড়ির বাইরে যায়নি। কারা কিভাবে কেন গোলাম মোস্তফার দুই পা ভেঙে দিয়েছে বিষয়টি তাদের জানা নেই।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুল ইসলাম বাদল জানান, ঈদের আগে দায়ের হওয়া মামলার বাদীর উপর হামলায় ঘটনা তিনি শুনেছেন। এ মামলার দুই আসামি কারাগারে রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, লিখিত অভিযোগ হাতে পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল, প্রশাসক নিয়োগ

মধ্যকাটিয়ায় জনগুরুত্বপূর্ণ রাস্তা যেন নর্দমা, চরম ভোগান্তিতে এলাকাবাসী

জলবায়ু ন্যায়বিচার, অভিযোজন ও স্থিতিস্থাপকতা জোরদারে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে বৈঠক

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

রক্তদান হোক সামাজিক ফ্যাশন || ‎তারিক ইসলাম

কেশবপুরে অজ্ঞান করে ৭ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

এবার নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি সেঁজুতিকে

হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

১০

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১১

স্থায়ী জামিন পেলেন আমির হামজা

১২

অতি দ্রুতই বেনজীরকে দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৪

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৩৫

১৫

মরক্কোর হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

১৬

হোয়াইটওয়াশের ম্যাচে ২৭৪ রান বাংলাদেশের

১৭

সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার

১৮

সাংবাদিকদের উপর হামলা-মামলা-হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন

১৯

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দুটি কার্গোসহ ৫জন আটক

২০