বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৬ সেপ্টেম্বর ২০২৪, ৯:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাজী টায়ার্স কারখানায় আবারও আগুন-লুটপাট

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর মালিকানাধীন গাজী টায়ার্স কারখানায় আবারও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় কারখানার ভেতরে পুড়ে যাওয়া বিভিন্ন যন্ত্রাংশ লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এ ঘটনা ঘটে। পরে কারখানার নিরাপত্তায় নিয়োজিত থাকা লোকজন ও স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ নিয়ে কারখানাটিতে টানা তিন দফায় লুটপাট ও আগুন দেওয়ার ঘটনা ঘটলো।

স্থানীয়রা জানান, বিকেলের দিকে কারখানার পূর্ব পাশের কাঁটা তার ভেঙে ৪০-৫০ জন দুর্বৃত্ত ভেতরে প্রবেশ করে লোহার যন্ত্রাংশ লুট করতে থাকে। তখন এদেরই একটি অংশ কারখানার ভেতরে আগুন লাগিয়ে দেয়।

কারখানার নিরাপত্তাকর্মী ইয়াকুব বলেন, বিকেলে কারখানার পেছন দিক থেকে কিছু লোক ভেতরে প্রবেশ করেন। পরে তারা পুড়ে যাওয়া লোহার বিভিন্ন জিনিস নিয়ে যেতে থাকেন। আমরা বাধা দিলে তাদেরই একজন আগুন লাগিয়ে দেন।

এরআগে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথম দফা কারখানায় লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। পরে দ্বিতীয় দফায় ২৫ আগস্ট আগুন দেয় দুর্বৃত্তরা। টানা ৩২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক অবসরে ৩২ যুগ্মসচিব

আর্থ জার্নালিজম নেটওয়ার্কের মর্যাদাপূর্ণ ফে‌লো‌শিপ পে‌লেন আহসান রাজীব

শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

সাতক্ষীরায় জুলাই শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা

ভূমিহীন নেত্রী শহীদ জায়েদার স্মরণসভা

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী মাদক বিরোধী অভিযানের ঘোষণা

সোলাইমান কবির ও আশেক এলাহী মুন্নার নেতৃত্বে শ্যামনগরে বিএনপির আহ্বায়ক কমিটি

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

যে ৩৫ দেশে ভিসামুক্ত-অন অ্যারাইভাল সুবিধা পাবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

১১

কয়রায় গাছের চারা বিতরণ ও বসতবাড়ি উদ্বোধন

১২

নিমে বাঁচে দাঁত ও পরিবেশ || ‎তারিক ইসলাম

১৩

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৪

রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা

১৫

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল

১৬

খুলনায় রেজাউল হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড

১৭

আগামী সপ্তাহে কিছুটা ও পরের সপ্তাহে গ্যাস সংকট পুরোপুরি কেটে যাবে: প্রতিমন্ত্রী

১৮

এসএসসির ফল প্রকাশের তারিখ চূড়ান্ত

১৯

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো

২০
error: Content is protected !!