বাংলাদেশ, শনিবার, ০৪ জুলাই ২০২৬
২০ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১১ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনাকে হারিয়ে প্রতিশোধ নিলো কলম্বিয়া

স্পোর্টস ডেস্ক: গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। সেই হারে ২৮ ম্যাচের অপরাজিত যাত্রা থেমে গিয়েছিল কলম্বিয়ার। দুই মাসেরও কম সময় পর সেই হারের প্রতিশোধ নিলো কলম্বিয়া। এবার ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে তারা। এই হারে ১২ ম্যাচের অপরাজেয় যাত্রাও থেমে গেলো আর্জেন্টিনার।

মঙ্গলবার রাতে ঘরের মাঠে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলে কলম্বিয়া। একইসঙ্গে ভালো সুযোগও তৈরি করে স্বাগতিকরা। রক্ষণ ও আক্রমণের দারুণ সমন্বয় ঘটিয়ে অসাধারণ এক শো দেখিয়েছে কলম্বিয়া। যে কারণে গোল পেতেও দেরি হয়নি স্বাগতিকদের।

ম্যাচের ২৫ মিনিটে ইয়ারসন মোসকুইরার গোলে প্রথম লিড নেয় কলম্বিয়া। ৪৮ মিনিটে সেই শোধ করে আর্জেন্টিনার নিকো গঞ্জালেজ। ৬০ মিনিটে পেনাল্টি থেকে দুর্দান্ত শটে আর্জেন্টিনার জাল কাঁপান জেমস রড্রিগেজ। এই গোল আর শোধ করতে পারেনি লিওনেল মেসিবিহীন আর্জেন্টিনা।

শেষ বাঁশি বাজার পর সে কি উদযাপন কলম্বিয়ার! যেন প্রতিশোধ নেওয়ার আনন্দে ভাসছিল পুরো দল। গ্যালারিতে কলম্বিয়ার সমর্থকদেরও সেটি উল্লাস, বাধ ভাঙা আনন্দ।

অন্যদিকে আর্জেন্টিনা সমর্থকদের জন্য হার হজম করা ছিল দারুণ কষ্টের। কারণ, এই কলম্বিয়ার বিপক্ষে খেলতে নেমেই ইনজুরিতে পড়েছিলেন প্রিয় তারকা মেসি। কোপার ফাইনালের সেই ইনজুরির পর থেকে এখন পর্যন্ত মাঠেই নামতে পারেননি এই আর্জেন্টাইন। এবার দর্শক-সমর্থকদের সঙ্গে বসে নিজের দলকে প্রতিশোধের শিকারও হতো দেখলেন মেসি।

২০১৬ সালের পর আর্জেন্টিনাকে হারাতে পারেনি কলম্বিয়া। ৮ বছর পর বিশ্বচ্যাম্পিয়নদের হারানোর স্বাদ উপভোগ করলো তারা। অন্যদিকে ২০২৬ বিশ্বকাপের জন্য দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে এই প্রথম হারের তিক্ত স্বাদ নিলো আর্জেন্টিনা।

১৮ পয়েন্ট নিয়ে এখনো টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আজে কলম্বিয়া। এই অঞ্চল থেকে সেরা ৬টি দল খেলবে ২০২৬ বিশ্বকাপে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনস্রোত

শ্বাসরুদ্ধকর ম্যাচে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোয় মিশর

কবর থেকে উঠে ককটেল ও হাতবোমা ছোড়েন তারা ৪জন!

ফুটবল খেলা চলাকালীন গোলপোস্ট ভেঙে তরুণের মৃত্যু

প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার বিষয়ক ফেলোশিপ পেলেন সাংবাদিক আসাদুজ্জামান সরদার

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খুলনায় এবার স্কুলছাত্রীকে গুলি

১০

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

১১

মৌতলায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

১২

সুন্দরবনে প্রবেশ, জুনে ২৪টি নৌকাসহ আটক ৭

১৩

সাতক্ষীরায় নানা আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৪

সুন্দরবনে শিকারীদের ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার, পরে অবমুক্ত

১৫

শক্তিশালী হচ্ছে এল নিনো, চরম আবহাওয়ার সতর্কতা জাতিসংঘের

১৬

অস্ট্রিয়াকে উড়িয়ে দিয়ে ১৬ বছরের খরা কাটাল স্পেন

১৭

নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় রোনালদোর পর্তুগাল

১৮

আলজেরিয়ার বিদায়, শেষ ষোলতে সুইজারল্যান্ড

১৯

সাগরে লঘুচাপ, সারাদেশে বাড়বে বৃষ্টি

২০
error: Content is protected !!