বাংলাদেশ, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১২ সেপ্টেম্বর ২০২৪, ৬:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কক্সবাজারে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর স্মার্টফোন চুরি

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের হোটেল-মোটেল জোনের একটি হোটেলে অবস্থানকালে চুরি হয়ে গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ব্যবহৃত স্মার্টফোন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার কক্স সিলিটন নামে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে স্মার্টফোনটি চুরি হয়।
সেখানে বিশ্রাম নিচ্ছিলেন হাসনাত আব্দুল্লাহ।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে স্মার্টফোনটি উদ্ধারে কাজ করছে পুলিশ।

কক্সবাজার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক জানান, কক্সবাজারের পেকুয়া-চকরিয়ায় শহীদদের পরিবারের সঙ্গে দেখা করতে বুধবার (১১ সেপ্টেম্বর) সেখানে যান কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সেখান থেকে বৃহস্পতিবার ছাত্র-জনতার আলোচনা সভায় যোগ দিতে আসেন কক্সবাজার শহরে। সভার আগে শহরের কলাতলী হোটেল মোটেল জোনের কক্স সিলিটন নামে একটি হোটেলে বিশ্রাম নিচ্ছিলেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় সেখানে থেকে তার স্মার্টফোনটি চুরি হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, দুপুরে হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন তার ফোনটি চুরি হয়েছে। পুলিশ ফোন উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

২

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে কাজী আলাউদ্দীন

৩

দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ

৪

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

৫

দেবহাটায় যুবককে হত্যা: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন ফজলুল হক আমিনী

৬

সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন

৭

আকাশে এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

৮

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ

৯

হাবিবুল ইসলাম হাবিবের সাথে বাকশিস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১০

কেশবপুর প্রেসক্লাবের নতুন সদস্যদের পরিচিতি ও নবগঠিত কমিটির দায়িত্বভার গ্রহণ

১১

সংকটে সুন্দরবন ও উপকূলের জীবন-জীবিকা

১২

সুন্দরবন প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিবের মতবিনিময়

১৩

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

১৪

আমাদের হাত বেঁধে দিলে আপনার ক্ষতি হবে: সরকারকে নোয়াব সভাপতি

১৫

দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

১৬

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার

১৭

দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

১৮

খাঁচার ভিতর অচিন পাখি : লালন শাহের জীবন ও ভাবদর্শন || ‎তারিক ইসলাম

১৯

সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতির কমিটি ঘোষণা: সান্টু চৌধুরী সভাপতি, রনজু সম্পাদক

২০