বাংলাদেশ, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২২ সেপ্টেম্বর ২০২৪, ৯:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতে ইলিশ রপ্তানিতে বাণিজ্যিক সুবিধা আছে: উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: ভারতে ইলিশ রপ্তানিতে আমাদের বাণিজ্যিক দিক দিয়ে সুবিধা আছে। রপ্তানি করলে বৈদেশিক মুদ্রা পাব কিছু।
এ ছাড়া বৃহত্তর স্বার্থের কথা ভেবে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ।

রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

ভারতে ইলিশ মাছ রপ্তানির সিদ্ধান্ত হয়েছে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বলেছে, এটা তাদের সিদ্ধান্ত না। তাদের আপত্তি থাকার পরও বাণিজ্য মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে—এমন প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, তারা যাই বলুক ৩ হাজার টন রপ্তানির কথা বলা হয়েছে। আপনি দেখেন ৫ লাখ ৩০ হাজার মেট্রিক টন ইলিশ হয়। এটা চাঁদপুর হাটের একদিনেরও কম।

তিনি বলেন, একটা দেশ তাদের ইমোশনাল ইনভলমেন্ট। আমাদের ফ্রেন্ডলি কান্ট্রি আমরা বলি। প্রতিবেশী দেশ। ৩ হাজার টন, তার মধ্যে ৩ হাজার টনও যাবে না। কারণ যারা বাইরে বিক্রি করবে, রপ্তানি করবে তারা দেখবে ১ হাজার ২০০ টাকার ইলিশ ওখানে ৫ ডলার দেবে না, এটা জানা কথা।

বাণিজ্য উপদেষ্টা বলেন, আমাদের বাণিজ্যিক দিক দিয়েও সুবিধা আছে। রপ্তানি করলে বৈদেশিক মুদ্রা পাব কিছু। এমনি চোরাচলান হয়ে চলে যাচ্ছে এদিক, সেদিক থেকে। আপনি সেটার কোনো ইয়ে পাচ্ছেন না। অতএব ঠিক আছে, তারা বলুক। সব ডিসিশন সবার সঙ্গে…, এটা আমি নিশ্চিত করছি, অনেক বিবেচনা করে এবং এটার জন্য আমি বহু বাহবা পেয়েছি। অনেক জায়গা থেকে বলা হয়েছে ভালো ডিসিশন।

দায়িত্বশীল মহল থেকে অনেক কিছু বলা হয়েছে, ইলিশ পাঠানো হবে না—এ বিষয়ে মতামত জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা বলেন, দায়িত্বশীল মহল একজন বলেছেন, আরও বড় দায়িত্বশীল মহল বলেছে পাঠানো যেতে পারে।

ইলিশ রপ্তানিতে ইলিশের দাম বেড়ে যাওয়ায় কোনো সম্ভাবনা আছে কিনা, এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, দাম তো এমনিই বাড়ায় ব্যবসায়ীরা। এটার জন্য বাড়িয়ে দেবে কেন? যাই হোক আমি মনে করি ডিসিশন হয়েছে, গ্রেটেস্ট ইন্টারেস্ট। হ্যাঁ, কিছু লোকের সমস্যা হচ্ছে। কিন্তু আমি মনে করি না এটা বিরাট ক্ষতিকারক। আমরা প্রতিবেশী হিসেবে থাকতে চাই।

তিনি বলেন, ওদের পেঁয়াজ আসছে সস্তা দরে। তাহলে মানা করে দেন তাদের পেঁয়াজ খাবেন না। এগুলো ইমোশনাল কথাবার্তা বলে লাভ আছে? ওরা পেঁয়াজের ডিউটি কমিয়ে দিয়েছে। পেঁয়াজ তো আসছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

কালিগঞ্জে ক্ষেতের ফসলে চোরের হানা, নিয়ে গেল ২৮টি ওল

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

হজ পালনে পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দুলাল এখন বেনাপোলে

জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

শ্যামনগরে কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে পাতাখালির নাভিদ

হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম!

রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর

হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

১০

ডেঙ্গুতে আরও চারজনের মৃ-ত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২

১১

কালিগঞ্জের গোবিন্দকাটিতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১২

মহিলা পরিষদের উদ্যোগে সিডও দিবস পালিত

১৩

বাশদাহ ইউনিয়নে স্বদেশ’র কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

১৪

শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

১৫

হ্যাটট্রিকসহ ৫ রানে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন লঙ্কান অধিনায়ক

১৬

নলতা মাধ্যমিক বিদ্যালয়ে ৬৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

মেকআপ রুমে লিপস্টিক হাতে জয়া, মুগ্ধ নেটদুনিয়া

১৮

গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জিএম তো নাই’, সংসদে হাসির রোল

১৯

পাইকগাছায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

২০
error: Content is protected !!