বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৪ অক্টোবর ২০২৪, ৩:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় ছেলেকে হত্যার বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার মসজিদকুড় গ্রামের সালমান (১২) কে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে ধামা চাপা দেওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৪ অক্টোবর) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিযোগ করেন সালমানের মা শামসুন্নাহার।

তিনি বলেন, গত ২৮ সেপ্টেম্বর রাত ৯টার দিকে আমার ছেলে সালমান সানাকে সঙ্গে নিয়ে আমি ঘুমাতে যায়। ভোরে প্রাকৃতিক কাজ সারার জন্য সে বাহিরে যায়। তারপর অনেক সময় পেরিয়ে গেলেও সে ঘরে ফিরে না আসায় তাকে খুঁজতে বের হই। খোঁজাখুঁজির এক পর্যায়ে আমার মাতা নাছিমা খাতুন নদীর ধারে গোলপাতা বহনের একটি নৌকার ভিতরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে দেখতে পেয়ে হাক চিৎকার দিয়ে ওঠে। তাকে তাৎক্ষণিক সেখান থেকে উদ্ধার করে স্থানীয় জায়গীর মহল হাসপাতালে ভর্তি করি। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে দেখতে পায় আমার ছেলের গলার বাম পাশে পোড়া দাগ ও গলার বাধনও ঢিলা। তখন আমাদের সন্দেহ হয়। এমনকি তার পক্ষে নৌকায় উঠা সম্ভব নয়। তাকে টেনে তুলে নিয়ে পরিকল্পিতভবে হত্যা করেছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর একই গ্রামের সিরাজ সানার ছেলে আশরাফুল ও অহেদুল সানার নেতৃত্বে কবুতার ধরাকে কেন্দ্র করে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশের এক পর্যায়ে জালাল মোড়ল ও জসিম মোড়লের হুকুমে জালার মোড়লের ছেলে নাহিদ ও তার স্ত্রী ময়না বেগম, হাফিজুল ওরফে ফটিক, তার ছেলে আব্দুল্যাহ জনসম্মুখে আমার ছেলে সালমানকে হুমকি দিয়ে বলে তাকে যেন এলাকায় আর না দেখে। যদি দেখতে পায় তবে তাকে শেষ করে দেবে। ঐ ঘটনার রেশ ধরে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। পরে তারা আমার পিতা নুর ইসলামকে ভুল বুঝিয়ে এবং হুমকি দিয়ে সংবাদ প্রকাশ করতে হবে বলে একটি কাগজে স্বাক্ষর করে নেয়। পরে জানতে পারি তাকে নিয়ে গত ২৯ সেপ্টেম্বর কয়রা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। স্থানীয় পুলিশ প্রশাসন তাদের দ্বারা প্রভাবিত হয়ে এই কাজ করেছে। একটি পরিকল্পিত হত্যাকাণ্ডকে তারা আত্মহত্যা বলে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।

সংবাদ সম্মেলনে তিনি তার ছেলে হত্যার বিচার দাবি করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১০

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১২

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৪

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৫

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৭

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৮

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১৯

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

২০
error: Content is protected !!