বাংলাদেশ, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
১৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৭ অক্টোবর ২০২৪, ১:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশ নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে: তথ্য উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশ নিয়ে যে কোনো ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র-জনতার অভ্যুত্থানকে সঠিকভাবে মিডিয়াতে প্রচার করতে হবে।

বাংলাদেশের অভ্যুত্থানকে ইসলামিক উগ্রবাদের সঙ্গে মেলানোর চেষ্টা চলছে।
রোববার (৬ অক্টোবর) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘দ্যা ক্রস-বর্ডার স্প্রেড অব মিসইনফরমেশন ইন সাউথ এশিয়া’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

ছাত্র-জনতার আন্দোলন নিয়ে অপপ্রচার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এ আন্দোলন নিয়ে ভারতসহ আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে। বৈষম্যবিরোধী অভ্যুত্থানের অন্যতম আন্দোলনকারী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমকে নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে। ভারতের পত্রিকা ‘ইকোনমিক টাইমস’ কোনো ধরনের তথ্য-প্রমাণ ছাড়াই মাহফুজ আলম সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছে। সেই একই সুর আনন্দবাজার পত্রিকায় প্রতিফলিত হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে এ ধরনের অপপ্রচার প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে। যা কোনোভাবেই কাম্য নয়।

তিনি এ ধরনের অপপ্রচারের নিন্দা জানান।

সাম্প্রতিক অভ্যুত্থানের প্রেক্ষাপট উল্লেখ করে তিনি বলেন, এ আন্দোলন কেবল ৩৬ দিনের আন্দোলন নয়, এ আন্দোলন হচ্ছে গত ১৬ বছরে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ। এ অভ্যুত্থান কোনো রাজনৈতিক দল বা সংগঠনের নেতৃত্বে হয়নি। সাধারণ শিক্ষার্থী ও সাধারণ জনগণ এ আন্দোলনকে এগিয়ে নিয়েছেন।

বিভিন্নভাবে এ অভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, বাংলাদেশের সাম্প্রতিক অভ্যুত্থানকে ইসলামিক উগ্রবাদের সঙ্গে মেলানোর চেষ্টা করা হচ্ছে। যা একেবারে সত্য নয়।

সাম্প্রতিক অভ্যুত্থানকে বিপ্লবে রূপ দেওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করে তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

দক্ষিণ এশিয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠা প্রসঙ্গে তিনি বলেন, আমরা যদি গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া তৈরি করতে চাই, তাহলে আমাদের অবশ্যই সব ধরনের অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

সেমিনারে অনেকের মধ্যে আরও বক্তব্য দেন অধ্যাপক সলিমুল্লাহ খান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তন করা যাবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত

বেনাপোল চেকপোস্টে ভারতীয় পাসপোর্টযাত্রীর মৃত্যু

প্রায় ৬১ লাখ টাকা নিয়ে লাপাত্তা ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ক্যাশিয়ার শরিফুল

শ্যামনগরে মুরগির ঘরে ১০ ফুটের অজগর, খেয়ে ফেলেছে ৬ হাঁস-মুরগি

একাদশে ভর্তির আবেদন শুরু আজ, যেভাবে আবেদন করবেন

বোয়িং কেনার সিদ্ধান্তে তারেক রহমানকে ডোনাল্ড ট্রা‌ম্পের সাধুবাদ

তালার খবর’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাদাকাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাবলু আর নেই

শার্শায় দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা!

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাসাস’র র‌্যালি

১০

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

১১

সিএসও নেটওয়ার্ক সদস্যদের সমন্বয় সভা

১২

কালিগঞ্জে বিএনপি নেতার বাড়ি থেকে পেট্রোল বোমাসাদৃশ্য বস্তু উদ্ধার

১৩

সাতক্ষীরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৪

পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টানিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা

১৫

নভেম্বরের মধ্যে ঘূর্ণিঝড়ের আভাস

১৬

এনআইডি পেয়েছেন ১৪ দেশের ৫৪ হাজারের বেশি প্রবাসী

১৭

মেসির অবসরের ঘোষণায় যা বললেন আবেগাপ্লুত কারিনা

১৮

বিপিএলের ক্ষতি পূরণ করা অসম্ভব: মিঠুন

১৯

বেসরকারি শিক্ষকদেরও পে-স্কেল দেওয়া হবে

২০
error: Content is protected !!