বাংলাদেশ, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
৬ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৪ অক্টোবর ২০২৪, ৬:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতে মহানবী (স.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে কালিগঞ্জে বিক্ষোভ সমাবেশ

কালিগঞ্জ প্রতিনিধি: ভারতে মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে সাতক্ষীরার কালিগঞ্জে ইত্তেহাদুল ওলামা পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে কালিগঞ্জের শহীদ সামাদ স্মৃতি ময়দানে উপস্থিত হন মুসুল্লীরা।

সেখানে প্রতিবাদ সমাবেশে বাজার গ্রাম রহিমপুর গ্রামে তালিমুল কুরআন মাদ্রাসা ও লিল্লাহি বোডিংয়ের অধ্যক্ষ পীরে কামেল মাওলানা অজিহুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুফতি জিয়াউর রহমান, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আমিনুর রহমান, মাওলানা আব্দুল গফুর, মাওলানা আব্দুর রউফ, মাওলানা আবু হাসান, মাওলানা হেলাল বিন শামসুর, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা তারিকুল ইসলাম, হাফেজ এমদাদ হোসেন, মাওলানা আরিফ বিল্লাহ, মাওলানা সাইদুল ইসলাম, হাফেজ আতিয়ার রহমান, মাওলানা আলমগীর হোসেন, মাওলানা আইনুল ইসলাম, হাফেজ গোলাম মোস্তফা, হাফেজ হাবিবুল্লাহ বাহার, মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী, মাওলানা খাইরুল বাশার, মাওলানা আশরাফুল ইসলাম আজিজী, মাওলানা আতাউল্লাহ, হাফেজ জামিনুর রহমান, হাফেজ আকরাম হোসেন, হাফেজ আবু হাসান মেজবাহ, মাওলানা আজিজ, মাওলানা আনসার উদ্দিন, হাফেজ আব্দুল লতিফ, মাওলানা আব্দুল আলিম, মাওলানা আবুল খায়ের, আব্দুল গফুর, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা আল আমিন, ছাত্রশিবিরের সভাপতি সিরাজুল ইসলাম, মাওলানা মনজুরুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির সংসদ সদস্য নিতেশ নারায়ণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অন্যথায ভারতীয় পণ্য বয়কট, লং মার্চসহ ভারতীয় হাই কমিশন ঘেরাওয়ের হুমকি দেন।

বক্তারা এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

১

ডুমুরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

২

ইছামতিতে প্রতিমা বিসর্জন, নদীতে নামতে পারেনি বাংলাদেশিরা

৩

যুক্তরাষ্ট্রে ফের চালু হচ্ছে ডিভি লটারি?

৪

আবারও অবরোধ ঘোষণা, পর্যটকদের সাজেক ছাড়ার আহ্বান

৫

শার্শায় ৪ কোটি টাকা মূল্যের ১৮টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

৬

‌‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ডা. মিজানুর রহমানের মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক

৭

প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর সময় প্রটোকল ভঙ্গ, রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি

৮

এবার হবে ‘ওয়ার্ম উইন্টার’, শীতের ব্যাপ্তিও কমবে

৯

সাতক্ষীরায় অ-১৪ ফ্রি সাঁতার প্রশিক্ষণ শুরু ২৪ অক্টোবর, অংশ নেওয়ার আহবান

১০

জীবনানন্দের ‘বনলতা’র খোঁজে || ‎তারিক ইসলাম

১১

তালায় তিন দিনে ৭০পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

১২

টুপটাপ রিসোর্ট ও আমাদের দায়হীনতার সংস্কৃতি || মো. মামুন হাসান

১৩

শ্রীউলার ৮টি পূজামণ্ডপে যুবদল নেতা রাফিউলের আর্থিক সহযোগিতা

১৪

পয়সা দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে আরেক পক্ষ: তারেক রহমান

১৫

বিষ্ণুপুরে আট দুর্গামন্দিরে অনুদানের চেক প্রদান

১৬

বিসিএসে ২৮তম হয়েও গেজেট বঞ্চিত, হতাশায় নিজেকে শেষ করে দেওয়ার ঘোষণা

১৭

আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন

১৮

সুন্দরবন থেকে হরিণের মাথা ও ভুড়িসহ এক চোরা শিকারী আটক

১৯

শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন, এলাকায় আতংক

২০