বাংলাদেশ, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
১৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৫ নভেম্বর ২০২৪, ৮:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে অপরাধীদের ঠাই হবে না: এসপি মনিরুল ইসলাম

সুলতান শাহাজান, শ্যামনগর: মাদক ব্যবসায়ী কিংবা পেশাদার অপরাধীর কোন স্থান শ্যামনগরে হবে না। একইসাথে স্বচ্ছ ও পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করার ক্ষেত্রে পুলিশকে সহযোগিতার আহবান জানিয়েছেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকালে উপজেলার নকিপুর এইচসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত বিট পুলিশিং সমাবেশে তিনি এই আহবান জানান।

সমাবেশে পুলিশ সুপার আরোও বলেন, নব অভ্যুদয়ের পর নুতনভাবে দেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। হাজারও ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতা কোনভাবে হাতছাড়া করা যাবে না। যেকোন মূল্যে বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণের এ যাত্রায় সকলকে সফল হতে হবে।

এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, কিছু ব্যক্তির অপেশাদার ব্যবহারের কারণে পুলিশের সুনাম ক্ষুণ্ন হয়েছে। সবধরনের প্রভাবমুক্ত থেকে পুলিশকে কাজ করতে দেয়ারও আহবান জানান তিনি। এছাড়াও পুলিশ যেন বেপরোয়া আচারণ না করে সেদিকেও খেয়াল রাখতে হবে। একইসাথে তিনি শ্যামনগর থানা থেকে লুণ্ঠিত ও হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে সকলের সহযোগিতা কামনা করে সাফল্য পেলে পুরস্কৃত করার কথাও জানান।

পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, এসময় তিনি মনোবল বৃদ্ধি করে পুলিশ বিভাগকে স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় সহায়তার বিষয়ে উপস্থিত সহস্রাধিক সাধারণ মানুষের থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেন।

এর আগে সমাবেশস্থলে পৌঁছালে উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান ফুল দিয়ে পুলিশ সুপারকে শুভেচ্ছা জানান।

শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত বিট পুলিশিং সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক এমপি ও জামায়াতের কেন্দ্রীয় নেতা গাজী নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াহেদ ও জামায়াত আমির মাওলানা আব্দুর রহমান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত অতিরিক্তি পুলিশ সুপার সজীব খান, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা আমিনুর রহমান, শ্যামনগর থানার নবাগত অফিসার ইনচার্জ হুমায়ন কবীর মোল্যা, বিএনপি নেতা সাবেক অধ্যাপক ও ঢাবির এফ রহমান হলের সাবেক ভিপি আবু সাঈদ, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী বাবু, সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেম, প্রেসক্লাব সভাপতি প্রভাষক সামিউল মনির প্রমুখ।

সমাবেশে নিজের সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক এমপি গাজী নজরুল ইসলাম রাজনৈতিক পরিচয়ের আড়ালে যারা অপকর্ম করছে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়ার দাবি জানান।

এদিকে, মঙ্গলবার বিকালে শ্যামনগর থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন হুমায়ন কবীর মোল্যা। ডিএমপি থেকে তাকে শ্যামনগরে দায়িত্ব পালনের জন্য পাঠানো হয়েছে বলেও সমাবেশে জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার দায়িত্ব পেলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

এখন জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি

সালিশে পুলিশের উপস্থিতিতে হত্যার হুমকির অভিযোগ

কালিগঞ্জে গবাদিপশুর রোগ প্রতিরোধ ও খামারিদের সচেতনতা বৃদ্ধিতে উঠান বৈঠক

কালিগঞ্জে সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনে জরিমানা

সাতক্ষীরায় জাসাস’র সাংগঠনিক আলোচনা

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

নেপালে বন্যায় নিহত বেড়ে ৩৫৯

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

১০

কয়রায় ইউনিয়ন পরিষদের বাজেট মনিটরিং সভা

১১

দ্রব্যমূল্য, আইন-শৃঙ্খলা, বিদ্যুৎ সংকট নিয়ে সংসদে রুমিন ফারহানার ক্ষোভ

১২

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন

১৩

জমির বিরোধ মেটাতে শালিস, পরে চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

১৪

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উত্তপ্ত সংসদ, ভবিষ্যত নিয়ে চিন্তিত স্পিকার

১৫

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতি সভা

১৬

দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৭

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম আর নেই

১৮

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৯

মৃত্যুর ৫০ বছর পরও বাঙালির চেতনায় অমর নজরুল

২০
error: Content is protected !!